বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম গণজমায়েত: চরমোনাই মাহফিল ১, ২ ও ৩ এপ্রিল
বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম গণজমায়েত: চরমোনাই মাহফিল ১, ২ ও ৩ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম গণজমায়েত হিসেবে পরিচিত ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিল আগামী ১, ২ ও ৩ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। বরিশালের চরমোনাই দরবার শরীফ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মাহফিলে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী শিক্ষা, আত্মশুদ্ধি ও নৈতিক জীবন গঠনের আহ্বান নিয়ে অনুষ্ঠিত হবে এবারের মাহফিল। বিভিন্ন আলেম-ওলামা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশাল মাঠ প্রস্তুত, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিদের আগমন সহজ করতে নৌপথ ও সড়কপথে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আয়োজকরা সকল ধর্মপ্রাণ মুসল্লিকে সময়মতো উপস্থিত হয়ে মাহফিলের আধ্যাত্মিক পরিবেশে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।