neexra

বরিশাল হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু ২৮ মার্চ থেকে

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24 মার্চ 2026, 12:02 অপরাহ্ন পঠিত: 122 বার
বরিশাল হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু ২৮ মার্চ থেকে
ছবি: অত্র প্রতিষ্ঠানের অফিসিয়াল ছবি
  1. বরিশাল হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু ২৮ মার্চ থেকে
    নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:
    বরিশালের হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২০২৬–২০২৭ শিক্ষা বর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হবে। উর্দুখানা থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সকল জামাতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
    মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কিতাব বিভাগ (উর্দুখানা থেকে দাওরায়ে হাদিস), মাদানী নেসাব, হিফজ বিভাগ, নাজেরা বিভাগ এবং আবাসিক নূরানী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
    ভর্তি সংক্রান্ত নির্ধারিত ফি হিসেবে ভর্তি ফি ১২০০ টাকা, ফরম ফি ১০০ টাকা এবং কল্যাণ তহবিল ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোট ১৩১০ টাকা পরিশোধ করতে হবে। ভর্তিকালে কিতাব বিভাগের জন্য মোট ১৭১০ টাকা এবং মাদানী নেসাব, হিফজ, নাজেরা ও নূরানী বিভাগের জন্য ২০১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
    মাসিক চার্জ কিতাব বিভাগে ৪০০ টাকা এবং অন্যান্য বিভাগে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল বিভাগের জন্য প্রথম মাসে এককালীন খোরাকি ২০০০ টাকা দিতে হবে। সে অনুযায়ী প্রথম মাসে কিতাব বিভাগের মোট খরচ ৩৭১০ টাকা এবং অন্যান্য বিভাগের জন্য ৪০১০ টাকা নির্ধারিত হয়েছে।
    পরবর্তী মাসে নতুন শিক্ষার্থীদের খোরাকি ১৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
    মাদ্রাসা কর্তৃপক্ষ আরও জানায়, দাওরায়ে হাদিস বিভাগ সম্পূর্ণ ফ্রি (খোরাকি সহ)। জালালাইন ও মিশকাত বিভাগে প্রথম মাস ২০০০ টাকা পরিশোধের পর পরবর্তীতে সম্পূর্ণ ফ্রি। এতিম শিক্ষার্থীদের জন্য প্রমাণপত্র সাপেক্ষে সম্পূর্ণ ফ্রি সুবিধা রয়েছে। এছাড়া মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
    ভর্তি কার্যক্রমে বিশেষ অফার হিসেবে ৫ জন শিক্ষার্থী ভর্তি করালে ভর্তি ফি ফ্রি এবং ১০ জন শিক্ষার্থী ভর্তি করালে পুরো বছরের বেতন ফ্রি ঘোষণা করা হয়েছে।
    মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে জানিয়েছে, সামান্য খরচে মানসম্মত দ্বীনি শিক্ষার সুযোগ গ্রহণে দ্রুত সন্তানদের ভর্তি করানোর আহ্বান জানানো হচ্ছে।
    যোগাযোগ: মুফতি ছাইদ আহমদ, সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিব
    মোবাইল: ০১৭১১-৩৫৬২৯৭, ০১৯১৬-১৯৫৯৯০
    ই-মেইল: horinafuliamadrasa@gmail.com
    ঠিকানা: ২৬ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল সদর, বরিশাল।
#বাংলাদেশ #সংবাদ #Islam
neexra