neexra

পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করে খুনিদের বিচার দাবি

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25 ফেব. 2026, 10:43 অপরাহ্ন পঠিত: 114 বার
পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করে খুনিদের বিচার দাবি
ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করে খুনিদের বিচার দাবি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়— যা দেশের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, একটি স্বাধীন দেশের রাজধানীতে এত সংখ্যক সেনা কর্মকর্তার মৃত্যু বিরল ও মর্মান্তিক।
তিনি অভিযোগ করেন, এ নৃশংস হত্যাকাণ্ডের কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত এখনো সম্পন্ন হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং কী স্বার্থে এ বর্বরতা সংঘটিত হয়েছে— তা আজও জাতির সামনে পরিষ্কার নয়।
চরমোনাই পীর বলেন, ঘটনার বহু বছর পার হয়ে গেলেও প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়নি। আর সময়ক্ষেপণ না করে দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি পিলখানায় নিহত সেনা কর্মকর্তা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষর করেন।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra