neexra

কওমি শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02 সেপ্টে. 2026, 07:37 অপরাহ্ন পঠিত: 11 বার
কওমি শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা
ছবি: সংগৃহীত

কওমি শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা
আজকের পয়গাম ডেস্ক
কওমি মাদরাসার শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এক সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, কওমি শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর অংশ হিসেবে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
সংসদে কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার আইনি কাঠামোর বিষয়েও বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন এবং পাবলিক পরীক্ষার মাধ্যমে মান নিয়ন্ত্রণের লক্ষ্যে ২০০৬ সালে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পরবর্তীতে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ জামাত ‘দাওরায়ে হাদিস’ সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির (স্নাতকোত্তর) সমমান দেওয়া হয়। এ বিষয়ে ২০১৮ সালে জাতীয় সংসদে আইন পাস করা হয়।
প্রধানমন্ত্রী আরও জানান, ওই আইনের অধীনে দেশের কওমি মাদরাসাগুলো পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে ছয়টি শিক্ষা বোর্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিক্ষা বোর্ডগুলো হলো—
১. বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
২. বেফাকুল মাদারিসিল কওমি গহরডাঙ্গা বাংলাদেশ
৩. আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ
৪. আজাদ দ্বীনী ইদারায়ে তালীম বাংলাদেশ
৫. তানজিমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ
৬. জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra