neexra

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশব্যাপী গণমিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03 আগ. 2026, 04:16 অপরাহ্ন পঠিত: 42 বার
জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশব্যাপী গণমিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশব্যাপী গণমিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের

বিশেষ প্রতিনিধি | আজকের পয়গাম

​জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলসহ নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচির অংশ হিসেবে ওই দিন সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হবে এবং জোহরের নামাজের আগে সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হবে।

​সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবিতে আগামী বুধবার (৫ আগস্ট) দেশের প্রতিটি জেলায় একযোগে এ গণমিছিল অনুষ্ঠিত হবে।

​ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, পল্টন মোড়ের সমাবেশ ও পরবর্তী গণমিছিলে নেতৃত্ব দেবেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। কর্মসূচি সফল করতে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra