neexra

সালাহউদ্দিন আহমেদের ‘গ্রিন সিগন্যালে’ ছাত্রলীগের মিছিল: বিএনপিকে কঠোর বার্তা সারজিস আলমের

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26 জুল. 2026, 10:27 অপরাহ্ন পঠিত: 60 বার
সালাহউদ্দিন আহমেদের ‘গ্রিন সিগন্যালে’ ছাত্রলীগের মিছিল: বিএনপিকে কঠোর বার্তা সারজিস আলমের
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমেদের ‘গ্রিন সিগন্যালে’ ছাত্রলীগের মিছিল: বিএনপিকে কঠোর বার্তা সারজিস আলমের

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার ও গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও মিটিংয়ের তীব্র সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সারজিস আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদের নিজ জেলা কক্সবাজার ও গাজীপুরে পুলিশের সহযোগিতায় এই মিছিল হয়েছে দাবি করে বিএনপির ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।

​সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে সারজিস আলম বিএনপির উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিএনপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গ্ৰিন সিগনালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরে ছাত্রলীগের মিটিং ও ঝটিকা মিছিল হয়েছে। প্রিয় বিএনপি, এত তাড়াতাড়ি আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের ওপর স্বৈরাচার আওয়ামী লীগের করা ১৭ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন সব ভুলে গেলেন?"

​শহিদদের রক্ত ও খালেদা জিয়ার নির্মমতার প্রসঙ্গ

​জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ত্যাগ স্মরণে এনে তিনি বলেন, "এত তাড়াতাড়ি শহিদ ওয়াসিমসহ জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়া, রক্ত দেওয়া আপনাদের শত শত নেতাকর্মীদের সব ত্যাগ ভুলে গেলেন? নাকি আপনাদের নেতাকর্মীদের ওপর এত জুলুম, নির্যাতন কিংবা তাদের রক্ত, জীবনের কোনো মূল্য আপনাদের কাছে নেই? নাকি যা বলেন কিংবা যা করেন সবই লোক দেখানো?"

​বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অতীত প্রসঙ্গ টেনে সারজিস আলম আরও যোগ করেন, "নেতাকর্মীদের কথা বাদই দিলাম, বেগম খালেদা জিয়ার সাথে যে নির্মমতা হলো, সেসব কীভাবে ৬ মাস যেতে না যেতেই ভুলে গেলেন?"

​বক্তব্যের শেষে তিনি বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন, "মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।"

​ছাত্রলীগের পুনর্বাসন ও পুলিশের ভূমিকা নিয়ে জাতীয় নাগরিক কমিটির এই নেতার কড়া মন্তব্য ইতিমধ্যেই দেশজুড়ে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra