neexra

বুলবুলের কবর জিয়ারত ও সমবেদনা জ্ঞাপন করলেন মুফতি ফয়জুল করিম

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25 আগ. 2026, 06:11 অপরাহ্ন পঠিত: 33 বার
বুলবুলের কবর জিয়ারত ও সমবেদনা জ্ঞাপন করলেন মুফতি ফয়জুল করিম
ছবি: সংগৃহীত

বুলবুলের কবর জিয়ারত ও সমবেদনা জ্ঞাপন করলেন মুফতি ফয়জুল করিম 

আজকের পয়গাম ডেস্ক:

নারায়ণগঞ্জের রাজপথের সাহসী যুবনেতা মুজাহিদুল ইসলাম বুলবুলের রুহের মাগফিরাত কামনায় তাঁর কবর জিয়ারত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই)।

​কবর জিয়ারত শেষে তিনি মরহুমের বাসভবনে যান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারটিকে সমবেদনা জানান, তাঁদের খোঁজখবর নেন এবং তাঁদের ধৈর্য ধারণ করার তাগিদ দেন।

​এ সময় অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন:

  • মাওলানা নেছার উদ্দিন, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ
  • মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহকারী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ
  • ইঞ্জিনিয়ার মারুফ শেখ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ)
  • দ্বীন ইসলাম, সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর শাখা

​এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জিয়ারত ও সাক্ষাৎ শেষে মরহুম বুলবুলের রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra