কলমের খোঁচায় যেন কারও মানসম্মান নষ্ট না হয়: ভোলায় তথ্যমন্ত্রী
কলমের খোঁচায় যেন কারও মানসম্মান নষ্ট না হয়: ভোলায় তথ্যমন্ত্রী
ভোলা প্রতিনিধি:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সাংবাদিকদের লেখনী যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের নীতি ও নৈতিকতার পরিবর্তন না হলে শুধু আইন করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে এবং তথ্যের সত্যতা যাচাই করে জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতার যথাযথ ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।
সভায় মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।