neexra

মন্ত্রীর গাড়ি উল্টোপথে, দুই মামলা; জরিমানা ৬ হাজার টাকা

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03 সেপ্টে. 2026, 05:23 অপরাহ্ন পঠিত: 17 বার
মন্ত্রীর গাড়ি উল্টোপথে, দুই মামলা; জরিমানা ৬ হাজার টাকা
ছবি: সংগৃহীত

মন্ত্রীর গাড়ি উল্টোপথে, দুই মামলা; জরিমানা ৬ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
ট্রাফিক পুলিশ জানায়, মন্ত্রীর পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িটি সার্কিট হাউজ সড়কের উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। পরে চালককে উল্টোপথে গাড়ি চালানো আইন লঙ্ঘন বলে জানানো হয়।
এ ঘটনায় গাড়িচালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়। দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও ছিলেন।
এক ট্রাফিক কর্মকর্তা বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা করা হয়েছে। অতীতেও যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার ঘটনা গণমাধ্যমে এলেও মামলা হওয়ার ঘটনা এবারই প্রথম।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra