neexra

সকল সংবাদ 447 টি

১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার ইঙ্গিত দেখছে ভারতের গোয়েন্দারা অপরাধ
26 মার্চ, 2026

১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার ইঙ্গিত দেখছে ভারতের গোয়েন্দারা

১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার ইঙ্গিত দেখছে ভারতের গোয়েন্দারাকলকাতা প্রতিনিধিপ্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:৪৫আপডেট: ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮দিল্লির একটি বিশেষ আদালত দুই বাংলাদেশি নাগরিককে ১১ দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর হেফাজতে পাঠিয়েছে। গত সোমবার পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে তাদের নয়াদিল্লিতে নেওয়া হয় এবং মঙ্গলবার বিশেষ এনআইএ আদালতে হাজির করা হয়।অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের বিরুদ্ধে বাংলাদেশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পরে বাংলাদেশে ফেরার সময় বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার হয়।গত ২৪ মার্চ পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা জজ প্রশান্ত শর্মা তাদের ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে এনআইএ জানায়, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের আটক করে। এ সময় আদালত মামলার বিচারিক এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলে।বিশেষ পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী আদালতে বলেন, অভিযুক্তদের অবৈধ অনুপ্রবেশের পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এ কারণে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকায় অটোরিকশায় ভ্রমণকালে গুলিতে নিহত হন শরীফ ওসমান বিন হাদি। এ ঘটনায় ইতোমধ্যে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।তদন্তকারী সংস্থার দাবি, এ হত্যাকাণ্ড শুধুমাত্র একটি বিচ্ছিন্ন অপরাধ নয়; এর পেছনে আন্তর্জাতিক পর্যায়ের কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এনআইএ বর্তমানে খতিয়ে দেখছে—ভারতে অবস্থানকালে অভিযুক্তদের কারা আশ্রয় ও সহায়তা দিয়েছে এবং মেঘালয় থেকে বনগাঁ পর্যন্ত তাদের চলাচলের নেটওয়ার্ক কীভাবে গড়ে উঠেছে।গোয়েন্দাদের সন্দেহ, এই ঘটনার সঙ্গে বৃহত্তর কোনো নাশকতার পরিকল্পনাও জড়িত থাকতে পারে। ফলে ঘটনাটি ঘিরে দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

5 months,1 week আগে বিস্তারিত
মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করলেন এমপি অলিউল্লাহ সারাদেশ
26 মার্চ, 2026

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করলেন এমপি অলিউল্লাহ

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করলেন এমপি অলিউল্লাহবরগুনা: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি (পীর সাহেব কেওড়াবুনিয়া)।বুধবার মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়ে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

5 months,1 week আগে বিস্তারিত
অসুস্থ পিতার খোঁজ নিতে সাগর তালুকদারের বাসায় ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ রাজনীতি
26 মার্চ, 2026

অসুস্থ পিতার খোঁজ নিতে সাগর তালুকদারের বাসায় ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ

অসুস্থ পিতার খোঁজ নিতে সাগর তালুকদারের বাসায় ছাত্র আন্দোলন নেতৃবৃন্দবরিশাল: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাবেক শূরার অন্যতম সদস্য ও মডেল থানা দক্ষিণের সাবেক সভাপতি মোঃ সাগর তালুকদারের বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন। তাঁর শারীরিক খোঁজ-খবর নিতে সাগর তালুকদারের বাসায় যান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি মোঃ নাজমুল ইসলাম সুজন।এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম দিপু এবং শহীদ জিয়াউর রহমান কলেজের সহ-সভাপতি মোঃ মারুফ আহমেদ।নেতৃবৃন্দ অসুস্থ ব্যক্তির সার্বিক খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তারা মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন তিনি অসুস্থতাকে দূর করে তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন।

5 months,1 week আগে বিস্তারিত
সেই বাসচালকের মরদেহ উদ্ধার: দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া দুর্ঘটনা দুর্ঘটনা
26 মার্চ, 2026

সেই বাসচালকের মরদেহ উদ্ধার: দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া দুর্ঘটনা

সেই বাসচালকের মরদেহ উদ্ধার: দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া দুর্ঘটনা।আজকের পয়গাম ডেস্ক। প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৯রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’ বাসের চালক আরমান খান (৩১) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আরমান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিমখালখোলা গ্রামের আরব খানের ছেলে।ঢাকা অভিমুখে যাত্রা করা বাসটি ফেরিঘাটের পন্টুন দিয়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় আরমান নিজেই বাসটি চালাচ্ছিলেন বলে দাবি করেছেন তার পরিবার ও বাসের অন্যান্য স্টাফরা।দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজবের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত চালকের স্বজনরা। আরমানের ফুপাতো ভাই বলেন,"অনেকেই গুজব ছড়িয়েছেন যে আরমান পান খাওয়ার জন্য বাস থেকে নেমেছিলেন এবং হেলপার বাসটি চালাচ্ছিল। কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। আরমান যদি বাস থেকে নেমেই যেতেন, তবে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার হতো না।"নাম প্রকাশ না করার শর্তে সৌহার্দ্য পরিবহনের একজন কর্মী জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের চালক আরমান নিজেই ছিলেন এবং তার কাছে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্সও ছিল।

5 months,1 week আগে বিস্তারিত
দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক প্রকাশ দুর্ঘটনা
26 মার্চ, 2026

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক প্রকাশ

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক প্রকাশনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গামপ্রকাশ: ২৬ মার্চ ২০২৬দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও পীর সাহেব চরমোনাই।আজ (২৬ মার্চ) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, “ঘটনার অভিঘাতে আমরা বাকরুদ্ধ ও স্তম্ভিত হয়েছি। এতোগুলো যাত্রী নিয়ে একটি বাস নদীতে ডুবে যাচ্ছে—এই দৃশ্যে আমরা শিউরে উঠেছি। বাসে থাকা যাত্রীদের পরিনতির ভাবনায় কম্পিত হয়েছি। এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন—এ দোয়া করি। বেদানার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “একই সাথে এখানে কারো অবহেলা ছিল কিনা এবং পদ্ধতিগত কোনো সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। আমরা চাই না এই ধরনের দুর্ঘটনা পুনরায় ঘটুক।”স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

5 months,1 week আগে বিস্তারিত
মহান স্বাধীনতা দিবসে বরিশালে বাসদ-এর পথসভা: 'শ্রমিকের মুক্তি ও ভাতের অধিকার' আদায়ের সংকল্প রাজনীতি
26 মার্চ, 2026

মহান স্বাধীনতা দিবসে বরিশালে বাসদ-এর পথসভা: 'শ্রমিকের মুক্তি ও ভাতের অধিকার' আদায়ের সংকল্প

মহান স্বাধীনতা দিবসে বরিশালে বাসদ-এর পথসভা: 'শ্রমিকের মুক্তি ও ভাতের অধিকার' আদায়ের সংকল্প​নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ২৬ মার্চ, ২০২৬​বরিশাল: আজ ২৬শে মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের এই দিনে বীর বাঙালি যে মুক্তির স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল, সেই বৈষম্যহীন সমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বরিশালের রাজপথে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।​কর্মসূচির সূচনা ও প্রেক্ষাপট​সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাসদ নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন আর মাইকিংয়ের মাধ্যমে সাধারণ পথচারী ও মেহনতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়। "দুনিয়ার মজদুর এক হও!"—এই ঐতিহাসিক স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার অন্যতম শীর্ষ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী।​সমাবেশের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।​বক্তব্যের মূল বিষয়সমূহ​সমাবেশে দেওয়া বক্তব্যে ডা. মনীষা চক্রবর্তী বলেন, "স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও আজও দেশের সাধারণ মানুষ দুই বেলা পেট ভরে খাওয়ার নিশ্চয়তা পাচ্ছে না। একাত্তরে আমরা যে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলাম, আজ মুষ্টিমেয় কিছু মানুষের লুটপাটের কারণে তা ধূলিসাৎ হতে বসেছে।"​তিনি আরও উল্লেখ করেন:​বাজার সিন্ডিকেট ও দ্রব্যমূল্য: চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের আকাশচুম্বী দাম সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। স্বাধীনতা দিবসে আমাদের শপথ হওয়া উচিত এই বাজার সিন্ডিকেট ভেঙে ফেলা।​শ্রমিকদের ন্যূনতম মজুরি: পোশাক শ্রমিক থেকে শুরু করে রিকশা চালক—সকল শ্রমজীবী মানুষের জন্য বাঁচার মতো মজুরি নির্ধারণের জোর দাবি জানানো হয়।​ভোট ও ভাতের অধিকার: সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমেই প্রকৃত স্বাধীনতা সার্থক হবে।​উপসংহার​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত সমাজের নিম্ন আয়ের মানুষের মুখে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলতেই থাকবে। মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে এক বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ার ডাক দিয়ে কর্মসূচিটি সমাপ্ত হয়।​"স্বাধীনতার অর্থ কেবল পতাকা পরিবর্তন নয়, স্বাধীনতার প্রকৃত অর্থ হলো মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো।"— বক্তব্য থেকে সংগৃহীত

5 months,1 week আগে বিস্তারিত
স্মৃতিসৌধে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন রাজনীতি
26 মার্চ, 2026

স্মৃতিসৌধে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

স্মৃতিসৌধে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদনঅনলাইন ডেস্কপ্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ এএমমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।এর আগে দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জামায়াতে ইসলামী।এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, একাত্তর ও ২০২৪ সালের আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। তিনি আরও বলেন, একাত্তরের স্বপ্ন পূরণ না হওয়ায় ২০২৪ সালে তরুণদের রাজপথে নামতে হয়।

5 months,1 week আগে বিস্তারিত
ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো দুর্ঘটনা
26 মার্চ, 2026

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানোনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গামপ্রকাশ: ২৬ মার্চ ২০২৬চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে ট্রেনটির পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ পাওয়ার কারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেক যাত্রী দ্রুত বগি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান।খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার কাজ চলছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

5 months,1 week আগে বিস্তারিত
স্বাধীনতা দিবসে বরিশালে বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন রাজনীতি
26 মার্চ, 2026

স্বাধীনতা দিবসে বরিশালে বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

স্বাধীনতা দিবসে বরিশালে বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলননিজস্ব প্রতিবেদক | বরিশাল | ২৬ মার্চ ২০২৬মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে বিএনপি।আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৬টা ০ মিনিটে নগরীর সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে এ কর্মসূচির আয়োজন করে বিএনপি বরিশাল মহানগর শাখা।কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে স্বাধীনতার মহান তাৎপর্য স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।কর্মসূচিতে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

5 months,1 week আগে বিস্তারিত
সিন্ডিকেটের হুমকিতে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি হাফেজ এনামুল হাসান নবীন সারাদেশ
25 মার্চ, 2026

সিন্ডিকেটের হুমকিতে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি হাফেজ এনামুল হাসান নবীন

সিন্ডিকেটের হুমকিতে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র এমডি হাফেজ এনামুল হাসান নবীনআজকের পয়গাম ডেস্কপ্রকাশিত: ২৫ মার্চ ২০২৬সিন্ডিকেটের হুমকি ও চাপের মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন (নবীন হাশেমি)। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পাড়ি জমান তিনি। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন।বিমানবন্দর থেকে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব, ইনশাআল্লাহ।”এর আগে একই দিন বিকেলে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি। দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।নবীন হাশেমির অভিযোগ, কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। তার কাছে থাকা ভিডিও মুছে ফেলতে বলা হয়, অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইতোমধ্যে একটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।তিনি বলেন, প্রবাস জীবন শেষে করোনাকালে দেশে ফিরে ব্যবসা শুরু করেন। কম দামে ভালো মানের পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের একটি অংশ গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হতো বলেও জানান তিনি।এছাড়া তার প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা মানুষ কাজ করেন। সরবরাহকারীরাও কম দামে পণ্য দেওয়ায় তারা প্রায় ৩০০ টাকায় পাঞ্জাবি-পাজামা বিক্রি করতে সক্ষম হন বলে দাবি করেন তিনি।তার অভিযোগ, পাশের একটি দোকানের মালিকসহ ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশকে সঙ্গে নিয়ে তাদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হয়রানি করে। সিন্ডিকেটের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়—এই মার্কেটে ৪ হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি এবং ১ হাজার ৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে বারবার ভয়ভীতি ও নিপীড়নের শিকার হতে হয়েছে। কিন্তু কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি।

5 months,1 week আগে বিস্তারিত
ইফতা বিভাগে ভর্তি চলছে: মারকাযুল বুহূসিল ইসলামিয়া, বরিশাল শিক্ষা
24 মার্চ, 2026

ইফতা বিভাগে ভর্তি চলছে: মারকাযুল বুহূসিল ইসলামিয়া, বরিশাল

ইফতা বিভাগে ভর্তি চলছে: মারকাযুল বুহূসিল ইসলামিয়া, বরিশালআজকের পয়গাম ডেস্ক: বরিশালে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল বুহূসিল ইসলামিয়া–তে ইফতা বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী যোগ্য শিক্ষার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, যোগ্য আলেম-উলামা তৈরির লক্ষ্যে ১৪৪৩ হিজরি (২০২২ ইং.) সালে প্রতিষ্ঠিত এ মারকাযুল বুহূসিল ইসলামিয়া ইলমে ফিকহ ও ইফতা বিষয়ে উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রদান করে আসছে। অভিজ্ঞ আসাতিজায়ে কেরামের তত্ত্বাবধানে এখানে ইফতা বিভাগের পাঠদান পরিচালিত হয়।ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।ঠিকানা:দক্ষিণ আলেকান্দা (কালুখান বাড়ি মসজিদ সংলগ্ন),খান সড়ক, ১৩ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল।যোগাযোগ:মুফতি আঃ রাজ্জাক রহমানীপরিচালক, অত্র মাদরাসামোবাইল: 01719844278, 01917458450

5 months,1 week আগে বিস্তারিত
ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালানোর অভিযোগ সারাদেশ
24 মার্চ, 2026

ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালানোর অভিযোগ

ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালানোর অভিযোগচাঁদপুর প্রতিনিধি | আজকের পয়গামচাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের পর মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে পালানোর অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠী তুহিন হোসেন ওরফে সালমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) সকালে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ওই তরুণী সহপাঠী তুহিন হোসেনের সঙ্গে বাইরে ঘুরতে যান। একপর্যায়ে অভিযুক্ত কৌশলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেপ্তার করে। সোমবার (২৩ মার্চ) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

5 months,1 week আগে বিস্তারিত
বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম গণজমায়েত: চরমোনাই মাহফিল ১, ২ ও ৩ এপ্রিল ইসলাম ও জীবন
24 মার্চ, 2026

বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম গণজমায়েত: চরমোনাই মাহফিল ১, ২ ও ৩ এপ্রিল

বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম গণজমায়েত: চরমোনাই মাহফিল ১, ২ ও ৩ এপ্রিলনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গামবিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম গণজমায়েত হিসেবে পরিচিত ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিল আগামী ১, ২ ও ৩ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। বরিশালের চরমোনাই দরবার শরীফ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ মাহফিলে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী শিক্ষা, আত্মশুদ্ধি ও নৈতিক জীবন গঠনের আহ্বান নিয়ে অনুষ্ঠিত হবে এবারের মাহফিল। বিভিন্ন আলেম-ওলামা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশাল মাঠ প্রস্তুত, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিদের আগমন সহজ করতে নৌপথ ও সড়কপথে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।আয়োজকরা সকল ধর্মপ্রাণ মুসল্লিকে সময়মতো উপস্থিত হয়ে মাহফিলের আধ্যাত্মিক পরিবেশে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

5 months,1 week আগে বিস্তারিত
জামায়াত নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ বললেন ছাত্রশক্তি নেত্রী রাজনীতি
24 মার্চ, 2026

জামায়াত নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ বললেন ছাত্রশক্তি নেত্রী

জামায়াত নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ বললেন ছাত্রশক্তি নেত্রীকক্সবাজার প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ রাজনীতিক বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা শাখার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া। সোমবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।জিনিয়া শারমিন রিয়া তার পোস্টে বলেন, একদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হচ্ছে, অন্যদিকে হাসিমুখে ফটোসেশন করা হচ্ছে—এ ধরনের দ্বিচারিতা মেরুদণ্ডহীন রাজনীতিরই বহিঃপ্রকাশ। তিনি প্রশ্ন তুলে বলেন, “ফটোসেশন যদি করবেন, তাহলে হাইকোর্টে রিট মারাইতে গেলেন কেন?”জানা যায়, কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলা শাখার কয়েকজন নেতা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা আবুল ফজল, নায়েবে আমির নুরুল হক, উপজেলা সেক্রেটারি সুলতান আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে মন্তব্য করেন জিনিয়া শারমিন রিয়া।তিনি আরও লিখেন, “একদিকে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, অন্যদিকে হাসিমুখে ফুল দিয়ে স্বীকৃতি—এটা কেমন রাজনীতি? শেষ পর্যন্ত ফুল দিয়ে তাকেই এমপি হিসেবে মেনে নিলেন, তাহলে রিট করার নাটক কেন?”প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী। এ প্রেক্ষাপটে দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এ মন্তব্য করেন জাতীয় ছাত্রশক্তির এই নেত্রী।

5 months,1 week আগে বিস্তারিত
পশ্চিমা চাপ ও নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ে ক্ষতির শিকার ইসলামী আন্দোলন: শেখ ফজলুল করিম মারুফ রাজনীতি
24 মার্চ, 2026

পশ্চিমা চাপ ও নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ে ক্ষতির শিকার ইসলামী আন্দোলন: শেখ ফজলুল করিম মারুফ

পশ্চিমা চাপ ও নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ে ক্ষতির শিকার ইসলামী আন্দোলন: শেখ ফজলুল করিম মারুফনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:পশ্চিমা শক্তির চাপ ও নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে ক্ষতির শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা শেখ ফজলুল করিম মারুফ। তিনি বলেন, শরীয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে দলটিকে কম শক্তিশালী দেখানোর চেষ্টা করা হয়েছে।মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুকূল পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ও শরীয়াহকে প্রাধান্য দিয়ে রাজনীতি করার উদ্যোগ নেয়। সেই ভিত্তিতে “ইউদিন ইসলাম” দল মতপার্থক্য পাশ কাটিয়ে ঐক্য গড়ে তোলে। তবে পরবর্তীতে বিভিন্ন কৌশলগত কারণে কিছু দল শরীয়াহ প্রশ্নকে প্রকাশ্যে কম গুরুত্ব দেয় বলে তিনি উল্লেখ করেন।শেখ ফজলুল করিম মারুফ বলেন, দীর্ঘমেয়াদে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মধ্যে প্রকাশ্যে শরীয়াহ ও ইসলামকে সামনে রেখে রাজনীতি করার কোনো দল না থাকলে তা “বর্তমান বিশ্বব্যবস্থায় ইসলাম নিয়ে রাজনীতি করা যায় না”— এমন ধারণাকে শক্তিশালী করত। এ কারণে ইসলামী আন্দোলন তাদের অবস্থানে অটল ছিল।তিনি অভিযোগ করে বলেন, “আমাদেরকে পশ্চিমা শক্তির কাছে উগ্রবাদী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে আমাদের কিছু বন্ধু-বান্ধবরাও সায় দিয়েছে। আমাদের দৃঢ় অবস্থান পশ্চিমাদের জন্য অস্বস্তির কারণ হয়েছে। ফলে বহুশক্তি সম্মিলিতভাবে ইসলামী আন্দোলনের ভোট কম দেখানোর চেষ্টা চালিয়েছে।”তিনি আরও বলেন, শরীয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার পর দলটির ভোট বেশি না দেখাতে বহুমাত্রিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এর ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে ক্ষতির শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।

5 months,1 week আগে বিস্তারিত
সংকটেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখলেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার খাঁন সারাদেশ
24 মার্চ, 2026

সংকটেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখলেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার খাঁন

সংকটেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখলেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার খাঁননিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় দেশে এক শ্রেণির মুনাফাভোগী ব্যবসায়ী তেল মজুদে ব্যস্ত থাকলেও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক নেতা আলহাজ্ব আনোয়ার খাঁন।জানা গেছে, সংকটময় এই সময়ে তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে এবং নিজ তদারকিতে সাধারণ মানুষের জন্য নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করছেন। তার নির্দেশনায় ফিলিং স্টেশন থেকে পেট্রোল, ডিজেল ও অকটেন বিতরণ অব্যাহত রাখা হয়েছে, যাতে যানবাহন চালক ও সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন।স্থানীয়দের মতে, যখন অনেক স্থানে জ্বালানি সংকটের কারণে ভোগান্তি তৈরি হয়েছে, তখন আলহাজ্ব আনোয়ার খাঁনের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। তারা বলেন, ব্যক্তিগত লাভের চিন্তা না করে তিনি সাধারণ মানুষের কথা বিবেচনা করে জ্বালানি সরবরাহ চালু রেখেছেন।এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ন্যায্যমূল্যে জ্বালানি তেল বিক্রি করা হবে।মানবিক এই উদ্যোগের জন্য এলাকাবাসী আলহাজ্ব আনোয়ার খাঁনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

5 months,1 week আগে বিস্তারিত
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি
24 মার্চ, 2026

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার কাজ করবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এবং জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ পর্যালোচনার জন্য এই কমিটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।জানা গেছে, কমিটি ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করবে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা করা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

5 months,1 week আগে বিস্তারিত
বরিশাল হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু ২৮ মার্চ থেকে ইসলাম ও জীবন
24 মার্চ, 2026

বরিশাল হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু ২৮ মার্চ থেকে

বরিশাল হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু ২৮ মার্চ থেকেনিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:বরিশালের হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২০২৬–২০২৭ শিক্ষা বর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হবে। উর্দুখানা থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সকল জামাতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কিতাব বিভাগ (উর্দুখানা থেকে দাওরায়ে হাদিস), মাদানী নেসাব, হিফজ বিভাগ, নাজেরা বিভাগ এবং আবাসিক নূরানী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।ভর্তি সংক্রান্ত নির্ধারিত ফি হিসেবে ভর্তি ফি ১২০০ টাকা, ফরম ফি ১০০ টাকা এবং কল্যাণ তহবিল ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোট ১৩১০ টাকা পরিশোধ করতে হবে। ভর্তিকালে কিতাব বিভাগের জন্য মোট ১৭১০ টাকা এবং মাদানী নেসাব, হিফজ, নাজেরা ও নূরানী বিভাগের জন্য ২০১০ টাকা নির্ধারণ করা হয়েছে।মাসিক চার্জ কিতাব বিভাগে ৪০০ টাকা এবং অন্যান্য বিভাগে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সকল বিভাগের জন্য প্রথম মাসে এককালীন খোরাকি ২০০০ টাকা দিতে হবে। সে অনুযায়ী প্রথম মাসে কিতাব বিভাগের মোট খরচ ৩৭১০ টাকা এবং অন্যান্য বিভাগের জন্য ৪০১০ টাকা নির্ধারিত হয়েছে।পরবর্তী মাসে নতুন শিক্ষার্থীদের খোরাকি ১৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মাদ্রাসা কর্তৃপক্ষ আরও জানায়, দাওরায়ে হাদিস বিভাগ সম্পূর্ণ ফ্রি (খোরাকি সহ)। জালালাইন ও মিশকাত বিভাগে প্রথম মাস ২০০০ টাকা পরিশোধের পর পরবর্তীতে সম্পূর্ণ ফ্রি। এতিম শিক্ষার্থীদের জন্য প্রমাণপত্র সাপেক্ষে সম্পূর্ণ ফ্রি সুবিধা রয়েছে। এছাড়া মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।ভর্তি কার্যক্রমে বিশেষ অফার হিসেবে ৫ জন শিক্ষার্থী ভর্তি করালে ভর্তি ফি ফ্রি এবং ১০ জন শিক্ষার্থী ভর্তি করালে পুরো বছরের বেতন ফ্রি ঘোষণা করা হয়েছে।মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে জানিয়েছে, সামান্য খরচে মানসম্মত দ্বীনি শিক্ষার সুযোগ গ্রহণে দ্রুত সন্তানদের ভর্তি করানোর আহ্বান জানানো হচ্ছে।যোগাযোগ: মুফতি ছাইদ আহমদ, সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিবমোবাইল: ০১৭১১-৩৫৬২৯৭, ০১৯১৬-১৯৫৯৯০ই-মেইল: horinafuliamadrasa@gmail.comঠিকানা: ২৬ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল সদর, বরিশাল।

5 months,1 week আগে বিস্তারিত
neexra