neexra

পশ্চিমা চাপ ও নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ে ক্ষতির শিকার ইসলামী আন্দোলন: শেখ ফজলুল করিম মারুফ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24 মার্চ 2026, 02:14 অপরাহ্ন পঠিত: 50 বার
পশ্চিমা চাপ ও নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ে ক্ষতির শিকার ইসলামী আন্দোলন: শেখ ফজলুল করিম মারুফ
ছবি: সংগৃহীত

পশ্চিমা চাপ ও নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ে ক্ষতির শিকার ইসলামী আন্দোলন: শেখ ফজলুল করিম মারুফ
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:
পশ্চিমা শক্তির চাপ ও নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে ক্ষতির শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা শেখ ফজলুল করিম মারুফ। তিনি বলেন, শরীয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে দলটিকে কম শক্তিশালী দেখানোর চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুকূল পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ও শরীয়াহকে প্রাধান্য দিয়ে রাজনীতি করার উদ্যোগ নেয়। সেই ভিত্তিতে “ইউদিন ইসলাম” দল মতপার্থক্য পাশ কাটিয়ে ঐক্য গড়ে তোলে। তবে পরবর্তীতে বিভিন্ন কৌশলগত কারণে কিছু দল শরীয়াহ প্রশ্নকে প্রকাশ্যে কম গুরুত্ব দেয় বলে তিনি উল্লেখ করেন।
শেখ ফজলুল করিম মারুফ বলেন, দীর্ঘমেয়াদে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মধ্যে প্রকাশ্যে শরীয়াহ ও ইসলামকে সামনে রেখে রাজনীতি করার কোনো দল না থাকলে তা “বর্তমান বিশ্বব্যবস্থায় ইসলাম নিয়ে রাজনীতি করা যায় না”— এমন ধারণাকে শক্তিশালী করত। এ কারণে ইসলামী আন্দোলন তাদের অবস্থানে অটল ছিল।
তিনি অভিযোগ করে বলেন, “আমাদেরকে পশ্চিমা শক্তির কাছে উগ্রবাদী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে আমাদের কিছু বন্ধু-বান্ধবরাও সায় দিয়েছে। আমাদের দৃঢ় অবস্থান পশ্চিমাদের জন্য অস্বস্তির কারণ হয়েছে। ফলে বহুশক্তি সম্মিলিতভাবে ইসলামী আন্দোলনের ভোট কম দেখানোর চেষ্টা চালিয়েছে।”
তিনি আরও বলেন, শরীয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার পর দলটির ভোট বেশি না দেখাতে বহুমাত্রিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এর ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে ক্ষতির শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra