neexra

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক প্রকাশ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26 মার্চ 2026, 09:02 পূর্বাহ্ন পঠিত: 34 বার
দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক প্রকাশ
ছবি: সংগৃহীত

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬
দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও পীর সাহেব চরমোনাই।
আজ (২৬ মার্চ) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, “ঘটনার অভিঘাতে আমরা বাকরুদ্ধ ও স্তম্ভিত হয়েছি। এতোগুলো যাত্রী নিয়ে একটি বাস নদীতে ডুবে যাচ্ছে—এই দৃশ্যে আমরা শিউরে উঠেছি। বাসে থাকা যাত্রীদের পরিনতির ভাবনায় কম্পিত হয়েছি। এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন—এ দোয়া করি। বেদানার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “একই সাথে এখানে কারো অবহেলা ছিল কিনা এবং পদ্ধতিগত কোনো সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। আমরা চাই না এই ধরনের দুর্ঘটনা পুনরায় ঘটুক।”
স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

#বাংলাদেশ #সংবাদ #Accident
neexra