বরিশালে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক, সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
বরিশালে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক, সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | বরিশাল
বরিশালে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তির নাম মো. জামাল খলিফা। তিনি নিজেকে সাইফুল ইসলাম নামেও পরিচয় দিয়ে থাকেন। তিনি বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, গত বছর রমজান মাসে শিকলবন্দি অবস্থায় তালা ভেঙে বাসা থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ইতোমধ্যে এক বছর অতিবাহিত হলেও এখনো তার খোঁজ মেলেনি।
নিখোঁজ ব্যক্তির ছোট ভাই জানান, এখনো তারা তার সন্ধান পেতে বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন। কোনো সুহৃদ ব্যক্তি তার সন্ধান দিতে পারলে কিংবা তাকে পরিবারের কাছে পৌঁছে দিলে কৃতজ্ঞতা স্বরূপ ২০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানায় জিডি নং-১২১০, তারিখ: ২০/০৩/২০২৫ ইং দায়ের করা হয়েছে।
যোগাযোগ:
বরিশাল, রূপাতলী: ০১৭২৮৩১৯২৪৩ (হোয়াটসঅ্যাপ)
ঢাকা, মোহাম্মদপুর: ০১৭৪৮৩১৪৫৫০