ঢাকা–বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীনভিউ পরিবহন দ্বিখণ্ডিত, হতাহতের আশঙ্কা
ঢাকা–বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীনভিউ পরিবহন দ্বিখণ্ডিত, হতাহতের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদন। আজকের পয়গাম
ঢাকা–বরিশাল মহাসড়কের বামরাইল ও বাটাজোড়ের মাঝামাঝি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ (রোববার) দুপুরে গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আঘাত করে। আঘাতের তীব্রতায় বাসটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা–বরিশাল মহাসড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।