neexra

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26 মার্চ 2026, 08:34 পূর্বাহ্ন পঠিত: 45 বার
ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো
ছবি: সংগৃহীত

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে ট্রেনটির পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ পাওয়ার কারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেক যাত্রী দ্রুত বগি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান।
খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার কাজ চলছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#বাংলাদেশ #সংবাদ #Accident
neexra