neexra

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 এপ্রি. 2026, 04:58 পূর্বাহ্ন পঠিত: 28 বার
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ 
আজকের পয়গাম ডেস্ক | বরিশাল
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের বাসিন্দা রিনা আক্তারের ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন শায়খে চরমোনাই।
সংবাদ পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই-এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা প্রদান করা হয়। এ সময় ঘর পুনর্নির্মাণের জন্য টিন, ঘর মেরামতের বিভিন্ন সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় পরিধেয় কাপড় তুলে দেন বরিশাল মহানগর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের দুর্যোগ-দুর্বিপাকে পাশে থাকবে বলে তারা আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত পরিবার এ সহায়তা পেয়ে শায়খে চরমোনাই ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

#বাংলাদেশ #সংবাদ #Accident
neexra