বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ছাত্র আন্দোলন নেতা, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ছাত্র আন্দোলন নেতা, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে
পয়গাম ডেস্ক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২৬নং ওয়ার্ড শাখার সভাপতি জহিরুল ইসলাম বাপ্পি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বরিশাল থেকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সংগঠনের নেতাকর্মীরা জানান, হঠাৎ দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তার সুস্থতার জন্য পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
নেতাকর্মীরা বলেন, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসবেন—এ প্রত্যাশা সবার।
তারা সকলের কাছে আহত নেতা জহিরুল ইসলাম বাপ্পির জন্য আন্তরিক দোয়া চেয়েছেন।
#বাংলাদেশ
#সংবাদ
#Accident