neexra

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24 মার্চ 2026, 12:33 অপরাহ্ন পঠিত: 58 বার
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার কাজ করবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এবং জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ পর্যালোচনার জন্য এই কমিটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জানা গেছে, কমিটি ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করবে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা করা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra