স্মৃতিসৌধে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন
স্মৃতিসৌধে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ এএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।
এর আগে দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জামায়াতে ইসলামী।
এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, একাত্তর ও ২০২৪ সালের আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। তিনি আরও বলেন, একাত্তরের স্বপ্ন পূরণ না হওয়ায় ২০২৪ সালে তরুণদের রাজপথে নামতে হয়।