neexra

স্বাধীনতা দিবসে বরিশালে বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26 মার্চ 2026, 08:04 পূর্বাহ্ন পঠিত: 75 বার
স্বাধীনতা দিবসে বরিশালে বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
ছবি: দলীয় কা্র্যলয়ের সামনে পতাকা উত্তলন এর চিত্র

স্বাধীনতা দিবসে বরিশালে বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
নিজস্ব প্রতিবেদক | বরিশাল | ২৬ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৬টা ০ মিনিটে নগরীর সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে এ কর্মসূচির আয়োজন করে বিএনপি বরিশাল মহানগর শাখা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে স্বাধীনতার মহান তাৎপর্য স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra