neexra

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করলেন এমপি অলিউল্লাহ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26 মার্চ 2026, 02:18 অপরাহ্ন পঠিত: 52 বার
মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করলেন এমপি অলিউল্লাহ
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করলেন এমপি অলিউল্লাহ
বরগুনা: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি (পীর সাহেব কেওড়াবুনিয়া)।
বুধবার মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়ে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra