neexra

জামায়াত নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ বললেন ছাত্রশক্তি নেত্রী

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24 মার্চ 2026, 03:03 অপরাহ্ন পঠিত: 74 বার
জামায়াত নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ বললেন ছাত্রশক্তি নেত্রী
ছবি: সংগৃহীত

জামায়াত নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ বললেন ছাত্রশক্তি নেত্রী
কক্সবাজার প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ রাজনীতিক বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা শাখার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া। সোমবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জিনিয়া শারমিন রিয়া তার পোস্টে বলেন, একদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হচ্ছে, অন্যদিকে হাসিমুখে ফটোসেশন করা হচ্ছে—এ ধরনের দ্বিচারিতা মেরুদণ্ডহীন রাজনীতিরই বহিঃপ্রকাশ। তিনি প্রশ্ন তুলে বলেন, “ফটোসেশন যদি করবেন, তাহলে হাইকোর্টে রিট মারাইতে গেলেন কেন?”
জানা যায়, কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলা শাখার কয়েকজন নেতা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা আবুল ফজল, নায়েবে আমির নুরুল হক, উপজেলা সেক্রেটারি সুলতান আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে মন্তব্য করেন জিনিয়া শারমিন রিয়া।
তিনি আরও লিখেন, “একদিকে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, অন্যদিকে হাসিমুখে ফুল দিয়ে স্বীকৃতি—এটা কেমন রাজনীতি? শেষ পর্যন্ত ফুল দিয়ে তাকেই এমপি হিসেবে মেনে নিলেন, তাহলে রিট করার নাটক কেন?”
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী। এ প্রেক্ষাপটে দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এ মন্তব্য করেন জাতীয় ছাত্রশক্তির এই নেত্রী।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra