neexra

অসুস্থ পিতার খোঁজ নিতে সাগর তালুকদারের বাসায় ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26 মার্চ 2026, 01:23 অপরাহ্ন পঠিত: 47 বার
অসুস্থ পিতার খোঁজ নিতে সাগর তালুকদারের বাসায় ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ
ছবি: সংগৃহীত

অসুস্থ পিতার খোঁজ নিতে সাগর তালুকদারের বাসায় ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ
বরিশাল: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাবেক শূরার অন্যতম সদস্য ও মডেল থানা দক্ষিণের সাবেক সভাপতি মোঃ সাগর তালুকদারের বাবা দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন। তাঁর শারীরিক খোঁজ-খবর নিতে সাগর তালুকদারের বাসায় যান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি মোঃ নাজমুল ইসলাম সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম দিপু এবং শহীদ জিয়াউর রহমান কলেজের সহ-সভাপতি মোঃ মারুফ আহমেদ।
নেতৃবৃন্দ অসুস্থ ব্যক্তির সার্বিক খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তারা মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন তিনি অসুস্থতাকে দূর করে তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra