neexra

সংকটেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখলেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার খাঁন

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24 মার্চ 2026, 01:20 অপরাহ্ন পঠিত: 71 বার
সংকটেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখলেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার খাঁন
ছবি: সংগৃহীত

সংকটেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখলেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার খাঁন
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:
যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় দেশে এক শ্রেণির মুনাফাভোগী ব্যবসায়ী তেল মজুদে ব্যস্ত থাকলেও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মক্কা-মদিনা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক নেতা আলহাজ্ব আনোয়ার খাঁন।
জানা গেছে, সংকটময় এই সময়ে তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে এবং নিজ তদারকিতে সাধারণ মানুষের জন্য নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করছেন। তার নির্দেশনায় ফিলিং স্টেশন থেকে পেট্রোল, ডিজেল ও অকটেন বিতরণ অব্যাহত রাখা হয়েছে, যাতে যানবাহন চালক ও সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন।
স্থানীয়দের মতে, যখন অনেক স্থানে জ্বালানি সংকটের কারণে ভোগান্তি তৈরি হয়েছে, তখন আলহাজ্ব আনোয়ার খাঁনের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। তারা বলেন, ব্যক্তিগত লাভের চিন্তা না করে তিনি সাধারণ মানুষের কথা বিবেচনা করে জ্বালানি সরবরাহ চালু রেখেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ন্যায্যমূল্যে জ্বালানি তেল বিক্রি করা হবে।
মানবিক এই উদ্যোগের জন্য এলাকাবাসী আলহাজ্ব আনোয়ার খাঁনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra