শিক্ষার্থীদের অংশগ্রহণে আইএইচটি বরিশালে ইফতার মাহফিল আজ
শিক্ষার্থীদের অংশগ্রহণে আইএইচটি বরিশালে ইফতার মাহফিল আজ
স্টাফ রিপোর্টার, বরিশাল
বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) বরিশাল মাঠ প্রাঙ্গণে আজ (১২ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আইএইচটি বরিশাল শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহাম্মাদ সিরাজুল ইসলাম সিরাজ, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. মো. মিজানুর রহমান খান, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি বরিশাল।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন মুহাম্মাদ আল-মাশরাফি, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আইএইচটি বরিশাল এবং শুরা সদস্য, বরিশাল মহানগর।
আয়োজকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।