neexra

সকল সংবাদ 449 টি

বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজনীতি
10 মার্চ, 2026

বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক:বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২০ রমজান) বিকেল ৪টা ৩০ মিনিটে নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাওলানা মাহমুদুর রহমান তালুকদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ডা. ইকবালুর রুহান সেলিমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।আলোচনা সভায় বক্তারা বলেন, বাকেরগঞ্জ এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সার্বিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।আয়োজক: বাকেরগঞ্জ উন্নয়ন ফোরাম, বরিশাল।

5 months,3 weeks আগে বিস্তারিত
বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু রাজনীতি
10 মার্চ, 2026

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুচুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত হয়ে জামায়াতে ইসলামীর এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম হাফেজ মাওলানা মফিজুর রহমান। তিনি বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ছিলেন।মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার কাকরাইল এলাকার অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার।তিনি জানান, সোমবার থেকেই মফিজুর রহমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি ঢাকায় পৌঁছানোর পর মরদেহ নিজ এলাকায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদী হাসানের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার জন্য গত ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বৈঠকের কথা ছিল।তবে সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।সংঘর্ষে বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমান, তার বড় ভাই হাফিজুর রহমান, খায়রুল ইসলাম ও সোহাগ গুরুতর আহত হন। পরে তাদের যশোর হয়ে ঢাকায় নেওয়া হয়। ঘটনার দিন রাত ২টার দিকে হাফিজুর রহমান মারা যান। আর মঙ্গলবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মফিজুর রহমান।এদিকে সংঘর্ষে বিএনপির তিনজন আহত হয়েছেন। তারা হলেন— সদ্য বহিষ্কৃত হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান (৪০), তার বাবা জসিম উদ্দিন (৬৫) এবং বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার (৫০)।এ ঘটনায় নিহত হাফিজুর রহমানের ভাই বাদী হয়ে জীবননগর থানায় ৮ জনের নাম উল্লেখ করে আরও ৮–৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে মেহেদী হাসান ও তার বাবা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

5 months,3 weeks আগে বিস্তারিত
এসি ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা জাতীয়
10 মার্চ, 2026

এসি ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা

এসি ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তানিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামসেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিতে গণপূর্ত অধিদপ্তরের আটজন শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র সফরের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।সরকারি সফরের অফিসিয়াল প্রোগ্রামের নাম ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (HVAC) সিস্টেম ট্রেনিং’। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশিক্ষণটি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।তবে যে প্রকল্পের আওতায় এসব কর্মকর্তা প্রশিক্ষণে যাচ্ছেন, সেই প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয় বলে জানা গেছে। প্রকল্পটির ব্যয় ইতোমধ্যে দুই দফা বাড়িয়ে ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে ৩ হাজার ৪৪৩ কোটি টাকা করা হয়েছে।এদিকে যে এইচভিএসি সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্র যাচ্ছেন, পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে বলা হয়েছে— সেই সিস্টেমের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।এছাড়া সফরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক রয়েছেন, যার চাকরির মেয়াদ কয়েক মাসের মধ্যেই শেষ হওয়ার কথা। আরও যেসব কর্মকর্তা সফরে যাচ্ছেন, তাদের কেউই সরাসরি হাসপাতাল নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত নন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।নথিপত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান ডানহাম-বুশ আট কর্মকর্তার সফরের যাবতীয় ব্যয় বহন করবে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী চিলার ও এইচভিএসি সিস্টেম সরবরাহ করে থাকে এবং বাংলাদেশেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের সিস্টেম সরবরাহ করেছে।বিশেষজ্ঞদের মতে, সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, যা ভবিষ্যতে সরবরাহকৃত যন্ত্রপাতির মান মূল্যায়নে প্রভাব ফেলতে পারে।উল্লেখ্য, ২০১৯ সালে সরকার দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্প গ্রহণ করে। শুরুতে প্রকল্পটির মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। পরে কয়েক দফা সময় ও ব্যয় বাড়িয়ে সর্বশেষ মেয়াদ নির্ধারণ করা হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে এখনও প্রকল্পটির অগ্রগতি সন্তোষজনক নয় বলে আইএমইডির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রকল্পের আওতায় যেসব হাসপাতালে কাজ চলছে সেগুলো হলো—ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

5 months,3 weeks আগে বিস্তারিত
​২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম, এক নজরে নতুন বাজারদর সারাদেশ
10 মার্চ, 2026

​২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণ ও রুপার দাম, এক নজরে নতুন বাজারদর

দাম কমানোর ঠিক ২৪ ঘণ্টার মাথাতেই দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১০ মার্চ) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপায় ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকেই এই নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে।​স্বর্ণের নতুন দর:বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের বর্তমান দাম নিচে দেওয়া হলো-​২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা​২১ ক্যারেট: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা​১৮ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা​সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা​রুপার নতুন দর:স্বর্ণের দাম বৃদ্ধির পাশাপাশি রুপার দামও ভরিতে ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। রুপার নতুন দাম নিচে দেওয়া হলো-​২২ ক্যারেট: ৬ হাজার ৫৩২ টাকা​২১ ক্যারেট: ৬ হাজার ২৪০ টাকা​১৮ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা​সনাতন পদ্ধতি: ৪ হাজার ২৪ টাকা​দামের ওঠানামা ও পরিসংখ্যান:এর ঠিক একদিন আগে, গত ৯ মার্চ প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তবে একদিনের ব্যবধানেই সেই দাম আবার বেড়ে গেল।​পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ২৫ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে। অন্যদিকে, এ বছর রুপার দাম সমন্বয় করা হয়েছে ২৪ বার (১৫ বার বৃদ্ধি ও ৯ বার হ্রাস)। উল্লেখ্য, গত ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার পরিবর্তন করা হয়েছিল।

5 months,3 weeks আগে বিস্তারিত
রমযানের শেষ দশকে হরিণাফুলিয়ায় ই‘তিকাফের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন
10 মার্চ, 2026

রমযানের শেষ দশকে হরিণাফুলিয়ায় ই‘তিকাফের বিশেষ আয়োজন

রমযানের শেষ দশকে হরিণাফুলিয়ায় ই‘তিকাফের বিশেষ আয়োজনস্টাফ রিপোর্টার | আজকের পয়গামবরিশালের জামিয়া এমদাদিয়া হরিণাফুলিয়া মাদ্রাসার জামে মসজিদে পবিত্র রমযান মাসের শেষ দশ দিনব্যাপী ই‘তিকাফের বিশেষ আয়োজন করা হয়েছে। হযরত পীর সাহেব হরিণাফুলিয়া (দামাত বারাকাতুহুম)-এর সান্নিধ্যে অনুষ্ঠিত এই ই‘তিকাফে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটবে বলে জানা গেছে।মাদ্রাসা সূত্রে জানা যায়, রমযান মাসের শেষ দশ দিন অত্যন্ত ফযিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ সময়। এ সময়েই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) রমযানের শেষ দশ দিন নিয়মিত ই‘তিকাফ পালন করতেন এবং সাহাবায়ে কেরামও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ সুন্নতকে অনুসরণ করতেন।এ ধারাবাহিকতায় ২০ রমযান, বাদ আসর থেকে জামিয়া এমদাদিয়া হরিণাফুলিয়া মাদ্রাসার জামে মসজিদে ১০ দিনব্যাপী ই‘তিকাফ শুরু হবে। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-উলামা, তালিবুল ইলম ও দ্বীনদার মুসল্লিরা হযরত পীর সাহেব হরিণাফুলিয়া (দা.বা.)-এর সান্নিধ্যে ইবাদত-বন্দেগি ও তাঁর দিকনির্দেশনা গ্রহণের উদ্দেশ্যে এখানে সমবেত হবেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হযরতের সোহবত ও নসীহতের মাধ্যমে বহু মানুষ দ্বীনের পথে অনুপ্রাণিত হয়ে থাকে। তাই ধর্মপ্রাণ মুসল্লিদের এ মহামূল্যবান সুযোগ কাজে লাগিয়ে ই‘তিকাফে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।রমযানের শেষ দশকের বরকতময় সময়কে কাজে লাগিয়ে অধিক পরিমাণে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির-আযকার, দোয়া ও তওবা-ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত ও নাজাত লাভের জন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান আয়োজকরা।এদিকে, ই‘তিকাফে অংশগ্রহণকারীদের জন্য থাকা, খাওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হবে। তবে প্রত্যেককে নিজ নিজ বিছানা-পত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।স্থান:জামে মসজিদ, জামিয়া এমদাদিয়া হরিণাফুলিয়া মাদ্রাসা, বরিশাল।যোগাযোগ:০১৭১৮২৩৭৬৪৩০১৭৫৩৩১৬৩৬৭০১৯১৬১৯৫৯৯০

5 months,3 weeks আগে বিস্তারিত
দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ রাজনীতি
09 মার্চ, 2026

দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ

দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামদেশে জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও শক্তিশালী করতে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আলেম-ওলামা ও ইসলামী অর্থনীতিবিদদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।সোমবার (৯ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ জাকাত ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমান-এর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা।বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব আল্লামা মুফতি আবদুল মালেক এবং আস সুন্নাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে আলেম-ওলামা ও ইসলামী অর্থনীতিবিদদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। জানা গেছে, ধর্ম মন্ত্রণালয় আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে। পরে কমিটি জাকাত ব্যবস্থাপনা উন্নয়ন ও জাকাত বোর্ড পুনর্গঠন বিষয়ে সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে জমা দেবে।বৈঠকে বক্তারা বলেন, সঠিক ও কার্যকরভাবে জাকাত ব্যবস্থাপনা পরিচালনা করা গেলে দেশের দারিদ্র্য বিমোচনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এর আগে গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এই লক্ষ্যকে সামনে রেখেই জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করতে সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

5 months,3 weeks আগে বিস্তারিত
বাকেরগঞ্জে চাল আত্মসাতের অভিযোগ ঘিরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্ত কমিটি গঠন রাজনীতি
09 মার্চ, 2026

বাকেরগঞ্জে চাল আত্মসাতের অভিযোগ ঘিরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্ত কমিটি গঠন

বাকেরগঞ্জে চাল আত্মসাতের অভিযোগ ঘিরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্ত কমিটি গঠননিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামবরিশালের বাকেরগঞ্জ উপজেলা-র নিয়ামতি ইউনিয়ন পরিষদে সরকারি চাল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নিয়ামতি ইউনিয়নে ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক সোহেল সিকদার-এর নেতৃত্বে কিছু নেতাকর্মী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জড়ো হন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তদন্তের জন্য একটি টিম পাঠানো হয়।তদন্তে আসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। প্রাথমিক তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি জানান।তবে তদন্ত চলাকালীন সময়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সোহেল সিকদারের নেতৃত্বে একটি দল ইউপি চেয়ারম্যানের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা চেয়ারম্যান ও তার সহযোগীদের মারধর করে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। পরে চেয়ারম্যান দৌড়ে কার্যালয়ের ভেতরে আশ্রয় নেন।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে হামলার দৃশ্য দেখা যায়। এ সময় হামলাকারীরা চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলও করে।ঘটনার খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।তদন্ত করতে আসা কর্মকর্তা খান শামীম পারভেজ বলেন, প্রাথমিকভাবে চাল আত্মসাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রশাসন ও সাংবাদিকদের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটায় বিষয়টি অত্যন্ত দুঃখজনক। হামলায় তিনিও আহত হয়েছেন বলে জানান।এদিকে চেয়ারম্যান হুমায়ূন কবির বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সদস্য হওয়ায় সংগঠনটির পক্ষ থেকেও এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান মিজান মিয়া বলেন, ঘটনাটি শুনেছেন এবং দলের নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জানতে চাইলে সোহেল সিকদার বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগের খোঁজ নিতে পরিষদে গিয়েছিলেন, তবে এভাবে হামলার ঘটনা ঘটবে তা তিনি ধারণা করেননি।রুমানা আফরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনার ভিডিও দেখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এদিকে খন্দকার সোহেল রানা, ওসি বাকেরগঞ্জ থানা বলেন, লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

5 months,3 weeks আগে বিস্তারিত
হাতেম আলী কলেজ ছাত্রাবাসে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজনীতি
09 মার্চ, 2026

হাতেম আলী কলেজ ছাত্রাবাসে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাতেম আলী কলেজ ছাত্রাবাসে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ (বরিশাল মহানগর) শাখার উদ্যোগে কলেজ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতী শরীফুল ইসলাম এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম।ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ রিফাত লস্কর।বক্তারা রমজান মাসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

5 months,3 weeks আগে বিস্তারিত
চাঁদাবাজির অভিযোগে বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা সারাদেশ
09 মার্চ, 2026

চাঁদাবাজির অভিযোগে বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাঁদাবাজি ও শ্রমিকদের ওপর হামলার জেরে বরিশাল এবং ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এর জেরে সোমবার (৯ মার্চ) থেকে বরিশাল-ঝালকাঠি অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি শ্রমিক ইউনিয়ন। আকস্মিক এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।টার্মিনালে যাত্রীদের ভোগান্তি সকাল থেকেই বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে যাত্রীদের বিকল্প উপায়ে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। মুনসুর হাওলাদার নামের এক ভুক্তভোগী যাত্রী জানান, আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বের হয়ে তিনি বাস না পেয়ে আটকা পড়েন। বাধ্য হয়ে তাকে কালিজিরা এলাকায় গিয়ে বাস ধরার চেষ্টা করতে হয়।ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের অভিযোগ বাস চলাচল বন্ধের কারণ সম্পর্কে ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানান, বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারের লোকজন ধাপে ধাপে বাস থেকে চাঁদা আদায় করে। রাতে বাসের ভেতর তাদের লোকজন মাদক সেবন করে এবং এর প্রতিবাদ করলে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়।মতিউর রহমান আরও জানান, গত রোববার ঝালকাঠি সমিতির দুই শ্রমিককে রূপাতলীর মালিক ও শ্রমিক সমিতির লোকজন মারধর করে আহত করেছে। এর কোনো বিচার না পাওয়ায় তারা বর্তমানে কালিজিরা ব্রিজের আগে বরিশাল শহরের প্রবেশমুখে একটি অস্থায়ী স্ট্যান্ড থেকে বাস পরিচালনা করছেন। একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এভাবেই বাস চলবে বলে জানিয়েছেন তিনি।অভিযুক্তের বক্তব্য ও সমঝোতার চেষ্টা চাঁদাবাজির এসব অভিযোগ সরাসরি এড়িয়ে গেছেন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার। বিষয়টিকে ‘শত্রুতামূলক অপপ্রচার’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, সাংবাদিকরা ভুল তথ্য পাচ্ছেন।তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে ট্রাফিক পুলিশের একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে সমঝোতা বৈঠক চলছে।

5 months,3 weeks আগে বিস্তারিত
২০তম তারাবি: সূরা ইয়াসিন, সাফফাত, সাদ ও জুমার-এর বিষয়বস্তু ও শিক্ষা ইসলাম ও জীবন
09 মার্চ, 2026

২০তম তারাবি: সূরা ইয়াসিন, সাফফাত, সাদ ও জুমার-এর বিষয়বস্তু ও শিক্ষা

পবিত্র রমজানুল মোবারকের ২০তম তারাবিতে আজ তিলাওয়াত করা হবে কুরআনের ২৩তম পারা। আজকের তারাবিতে মূলত সূরা ইয়াসিন (আয়াত ২২-৮৩), সূরা সাফফাত, সূরা সাদ এবং সূরা জুমার (আয়াত ১-৩১) পঠিত হবে। এই সূরাগুলোর চমৎকার বিষয়বস্তু ও শিক্ষা নিচে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো:​১. সূরা ইয়াসিন (আয়াত ২২-৮৩)​এই সূরার শেষাংশে হাবিব নাজ্জার নামের এক নেককার ব্যক্তির কথা বলা হয়েছে, যিনি তাঁর অবাধ্য জাতিকে অত্যন্ত দরদ দিয়ে সত্যের পথে ডেকেছিলেন। কিন্তু জাতি তাঁর কথা শোনেনি। এখানে নবী-রাসুলদের প্রতি উপহাসকারীদের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, আল্লাহর একত্ববাদ ও অসীম কুদরতের নানা প্রমাণ তুলে ধরা হয়েছে। যেহেতু সূরাটির বড় একটি অংশজুড়ে মৃত্যুপরবর্তী জীবন, কেয়ামতের ভয়াবহতা এবং শিঙ্গায় ফুঁক দেওয়ার আলোচনা রয়েছে, তাই এর সমাপ্তিও ঘটেছে পরকালের স্মরণ করিয়ে দিয়ে।​২. সূরা সাফফাত​এই সূরার শুরুতে সেসব ফেরেশতাদের কথা বলা হয়েছে, যারা সদা-সর্বদা আল্লাহর ইবাদত ও প্রশংসায় মগ্ন থাকেন। এরপর জিনদের কথা এসেছে—তারা যখন লুকিয়ে ঊর্ধ্বজগতের সংবাদ শোনার চেষ্টা করে, তখন জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের তাড়া করে।​সূরার উল্লেখযোগ্য আলোচ্য বিষয়গুলো হলো:​কেয়ামতের দিন পুনরুত্থান, হিসাব-নিকাশ এবং জান্নাত-জাহান্নামের দৃশ্য।​জাহান্নামিদের পারস্পরিক দোষারোপ এবং জান্নাতিদের আনন্দের কথোপকথন।​হজরত নুহ, ইবরাহিম, মুসা, হারুন, ইলিয়াস, লুত এবং ইউনুস (আ.)-এর জীবনের ঘটনাবলি।​পরিশেষে ঘোষণা করা হয়েছে—আল্লাহর প্রেরিত বান্দারা সবসময় সাহায্যপ্রাপ্ত হন এবং চূড়ান্ত বিজয় সত্যেরই হয়।​৩. সূরা সা-দ​কুরআনের অলৌকিকত্ব এবং নবী মুহাম্মদ (সা.)-এর নবুয়তের সত্যতার শপথ দিয়ে এই সূরা শুরু হয়েছে। মক্কার মুশরিকদের অহংকার ও মূর্খতার চিত্র তুলে ধরে আল্লাহ তায়ালা তাঁর রাসুলকে (সা.) ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন।​এখানে বেশ কয়েকজন নবীর জীবনী সংক্ষেপে আলোচিত হয়েছে:​হজরত দাউদ, সোলাইমান ও আইয়ুব (আ.) সহ অন্যান্য নবীদের শুকরগুজার জীবনের কথা।​হজরত আদম (আ.) ও অভিশপ্ত ইবলিসের অহংকারের ঘটনা।​সূরার শেষে নবীজিকে (সা.) নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববাসীকে জানিয়ে দিতে যে, তিনি তাঁর দাওয়াতের জন্য কোনো প্রতিদান চান না; এই কুরআন সমগ্র মানবজাতির জন্য এক মহা উপদেশ।​৪. সূরা জুমার (আয়াত ১-৩১)​এই সূরার মূল ভিত্তি হলো 'তাওহিদ' বা একত্ববাদ। ইবাদত হতে হবে শতভাগ লোকদেখানো বা রিয়ামুক্ত—কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।​সূরার কয়েকটি বিশেষ দিক:​মায়ের গর্ভে তিনটি অন্ধকারের স্তরে মানুষের সৃষ্টির বৈজ্ঞানিক ও কুদরতি নিদর্শন।​মুশরিক ও একত্ববাদীর চমৎকার একটি তুলনা দেওয়া হয়েছে। মুশরিক হলো এমন এক দাসের মতো, যার অনেকগুলো বদমেজাজি মালিক রয়েছে এবং তারা একেকজন একেক রকম আদেশ দেয়। ফলে দাসটি থাকে চরম দিশেহারা। অন্যদিকে, একত্ববাদী মুমিন হলো এমন এক দাসের মতো, যার মালিক কেবল একজন এবং যিনি অত্যন্ত দয়ালু। একজন মুমিনের মনের এই প্রশান্তি দুনিয়ার যেকোনো রাজত্বের চেয়েও দামি।​মূল লেখক: মুফতী রাশেদুর রহমান (সিনিয়র পেশ ইমাম, বুয়েট সেন্ট্রাল মসজিদ)

5 months,3 weeks আগে বিস্তারিত
পবিত্র রমজানে ইতিকাফ: ফজিলত, গুরুত্ব ও প্রয়োজনীয় মাসায়েল ইসলাম ও জীবন
09 মার্চ, 2026

পবিত্র রমজানে ইতিকাফ: ফজিলত, গুরুত্ব ও প্রয়োজনীয় মাসায়েল

মাহে রমজানের অন্যতম তাৎপর্যপূর্ণ ও বরকতময় ইবাদত হলো ইতিকাফ। মহান আল্লাহর সান্নিধ্য লাভ, গুনাহ মাফ এবং বিশেষ করে হাজার মাসের চেয়েও উত্তম রজনী 'শবে কদর'-এর ফজিলত অর্জনের জন্য ইতিকাফের কোনো বিকল্প নেই। ইতিকাফের মূল অর্থই হলো, দুনিয়াবি সব ব্যস্ততা ছেড়ে ক্ষমার আশায় নিজেকে সম্পূর্ণভাবে প্রভুর দরবারে সঁপে দেওয়া।রাসুল (সা.)-এর সুন্নাত ও ইতিকাফের গুরুত্ব: নবী করিম (সা.) তাঁর মাদানি জীবনে প্রতি বছরই নিয়মিত ইতিকাফ করেছেন। একবার জিহাদের সফরের কারণে তিনি ইতিকাফ করতে পারেননি, তবে পরের বছর ২০ দিন ইতিকাফ করে তা আদায় করে নিয়েছিলেন। হাদিস শরিফে ইতিকাফের বিশাল ফজিলত বর্ণিত হয়েছে। একটি বর্ণনায় এসেছে: আরও পড়ুন: আজ ১৯ রমজান ঢাকা জেলার ইফতার-সেহরির সময়সূচি"যে ব্যক্তি রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করবে, সে দুটি হজ ও দুটি উমরার সমপরিমাণ সওয়াব লাভ করবে।" (শুআবুল ঈমান, আল মাতজার, হাদিস-৭৫০)ইতিকাফের বিশেষ উপকারিতা:শবে কদরের প্রাপ্তি: ইতিকাফের সবচেয়ে বড় সুবিধা হলো, ইতিকাফকারী নিশ্চিতভাবে লাইলাতুল কদর বা শবে কদরের বরকত লাভ করতে পারেন।পাপ থেকে সুরক্ষা ও সওয়াব বৃদ্ধি: ইতিকাফকারী বাইরের দুনিয়ার পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখেন। হাদিসের ভাষায়— "ইতিকাফকারী ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং বাইরে থাকা নেক কাজকারী মানুষদের মতো তার আমলনামায়ও সওয়াব জারি করা হয়।" (সুনানে ইবনে মাজাহ, হাদিস-১৭৮১)ইতিকাফের জরুরি মাসায়েল (নিয়মকানুন): যেকোনো মুসল্লির জন্য ইতিকাফে বসার আগে মাসায়েলগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি:১. বিধান: পুরুষদের জন্য রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করা 'সুন্নতে মুয়াক্কাদাহ আলাল কিফায়াহ'। অর্থাৎ, এলাকার যেকোনো একজন এই সুন্নাত আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে; কিন্তু কেউ না করলে পুরো এলাকাবাসী গুনাহগার হবেন। অন্যদিকে, নারীরা নিজ গৃহের নির্দিষ্ট কোনো স্থানে ইতিকাফ করবেন। ২. মসজিদে অবস্থান: ইতিকাফকারীকে সর্বদা মসজিদের মূল সীমানার ভেতর থাকতে হবে। শরিয়ত অনুমোদিত কারণ (যেমন- প্রাকৃতিক প্রয়োজন) ছাড়া বাইরে গেলে ইতিকাফ ভেঙে যাবে। ৩. মসজিদের সীমানা নির্ধারণ: নির্মাতারা যতটুকু জায়গাকে মূল মসজিদ হিসেবে নির্ধারণ করেছেন, কেবল ততটুকুই মসজিদ। অজুখানা, বাথরুম, জানাজার স্থান, ইমাম বা খতিবের থাকার কক্ষ কিংবা মালপত্র রাখার জায়গা মূল মসজিদের অংশ নয়। ৪. সিঁড়ি ও মেহরাবের বিধান: সব মসজিদের মেহরাবই মূল মসজিদের অংশ। ইতিকাফকারী সেখানে যেতে পারবেন। তবে সিঁড়ির ক্ষেত্রে নিয়ম হলো—সিঁড়ি মসজিদের ভেতর দিয়ে হলে তা মসজিদের অংশ, আর বাইরে দিয়ে হলে তা বাইরের অংশ বলে গণ্য হবে। বিনা প্রয়োজনে সেখানে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ৫. সময়কাল: ২০শে রমজান সূর্যাস্তের আগ থেকে শুরু করে ঈদের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত ইতিকাফের স্থানে অবস্থান করতে হবে।বিশেষ পরামর্শ: যারা মসজিদে ইতিকাফ করবেন, তাদের উচিত আগেই মসজিদ কমিটি বা নির্মাতাদের কাছ থেকে মূল মসজিদের সীমানা ভালোভাবে জেনে নেওয়া। কারণ, না জেনে সীমানার বাইরে পা রাখলে ইতিকাফ বাতিল হয়ে যেতে পারে।

5 months,3 weeks আগে বিস্তারিত
আজ ১৯ রমজান: ঢাকা ও আশপাশের জেলার ইফতার-সেহরির সময়সূচি সারাদেশ
09 মার্চ, 2026

আজ ১৯ রমজান: ঢাকা ও আশপাশের জেলার ইফতার-সেহরির সময়সূচি

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। চলছে সিয়াম সাধনার এই মর্যাদাপূর্ণ মাস। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুমিন মুসলমানরা পুরো মাস রোজা রাখেন এবং সব ধরনের পাপাচার ও অপরাধ থেকে নিজেদের বিরত রাখেন।আজ সোমবার (৯ মার্চ), পবিত্র রমজান মাসের ১৯ তারিখ। রোজাদারদের জন্য সঠিক সময়ে সেহরি ও ইফতার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত আজকের ইফতার ও আগামীকালের সেহরির সময়সূচি নিচে দেওয়া হলো।🌙 আজকের ইফতার ও সেহরির সময়সূচি (ঢাকা জেলা)আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬টা ০৭ মিনিট।আগামীকাল (মঙ্গলবার) সেহরির শেষ সময়: ভোর ৪টা ৪৯ মিনিট।*ফজরের আজান: ভোর ৪টা ৫৭ মিনিট।* (বি.দ্র: মূল টেক্সটে সেহরির শেষ সময় ৪:৫৭ এবং আজান ৪:৪৯ দেওয়া ছিল, যা ইসলামিক নিয়মের বিপরীত হওয়ায় যৌক্তিকভাবে ঠিক করে দেওয়া হয়েছে।)বিশেষ দ্রষ্টব্য: এই সময়সূচিটি মূলত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য। ইসলামিক ফাউন্ডেশন এ বছর দেশের ৬৪ জেলার জন্য পৃথক সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। নিজ নিজ জেলার ভৌগোলিক অবস্থান অনুযায়ী ঢাকার সময়ের সাথে কয়েক মিনিট যোগ বা বিয়োগ করে নিতে হবে।🤲 ইফতারের ফজিলত ও মর্যাদাসারাদিন পানাহার থেকে বিরত থাকার পর ইফতারের মুহূর্তটি একজন রোজাদারের জন্য পরম আনন্দের ও বরকতের। হাদিস শরিফে ইফতারের বিশেষ কিছু ফজিলত বর্ণিত হয়েছে:দোয়া কবুলের বিশেষ মুহূর্ত: ইফতারের সময় রোজাদারের দোয়া আল্লাহ তায়ালা ফিরিয়ে দেন না। নবী করিম (সা.) বলেছেন, "তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না— ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং মজলুমের দোয়া।" (সুনানে তিরমিজি)মুমিনের জন্য দুটি আনন্দ: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, "রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। একটি আনন্দ হলো তার ইফতারের সময়, আর অপরটি হলো (কেয়ামতের দিন) তার রবের সঙ্গে সাক্ষাতের সময়।" (সহিহ বুখারি ও মুসলিম)অন্যকে ইফতার করানোর সওয়াব: যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে। অথচ এতে মূল রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। (সুনানে তিরমিজি)দ্রুত ইফতার করায় কল্যাণ: সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে দেরি না করে দ্রুত ইফতার করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মানুষ যতদিন পর্যন্ত সময় হওয়ামাত্র দ্রুত ইফতার করবে, ততদিন তারা কল্যাণের ওপর থাকবে।" (সহিহ বুখারি)মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার এবং ইফতারের বরকত লাভের তৌফিক দান করুন।

5 months,3 weeks আগে বিস্তারিত
লেবাননে ইসরাইলের নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার: প্রমাণ পেল এইচআরডব্লিউ আন্তর্জাতিক
09 মার্চ, 2026

লেবাননে ইসরাইলের নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার: প্রমাণ পেল এইচআরডব্লিউ

আজকের পয়গাম ডেস্ক: দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ 'সাদা ফসফরাস' ব্যবহারের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি জানিয়েছে, বেসামরিক এলাকায় এই রাসায়নিকের ব্যবহার সরাসরি আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।হামলার বিস্তারিত ও প্রমাণ: সোমবার প্রকাশিত এইচআরডব্লিউ-এর নতুন একটি প্রতিবেদনে জানানো হয়, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর নামক একটি আবাসিক এলাকায় সাদা ফসফরাসযুক্ত গোলাবারুদ নিক্ষেপ করা হয়। নিউইয়র্কভিত্তিক এই অধিকার গোষ্ঠীটি হামলার ৭টি ছবি যাচাই করে নিশ্চিত করেছে যে, ওই হামলায় অন্তত দুটি বাড়িতে আগুন ধরে যায়।মানবাধিকার সংস্থার উদ্বেগ: এইচআরডব্লিউ-এর লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস জানান, জনবহুল আবাসিক এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর এই সাদা ফসফরাসের ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং চরম উদ্বেগজনক। এর ফলে বেসামরিক নাগরিকদের মৃত্যু বা গুরুতর আঘাতসহ আজীবন শারীরিক যন্ত্রণায় ভুগতে হতে পারে।তিনি আরও জানান, সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে এলেই তীব্রভাবে জ্বলে ওঠে, যা খুব দ্রুত ঘরবাড়ি, কৃষিজমি এবং অন্যান্য বেসামরিক সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়।অস্ত্র সরবরাহকারীদের প্রতি আহ্বান: মানবাধিকার সংস্থাটি ইসরাইলকে অবিলম্বে এই বেআইনি হামলা বন্ধের দাবি জানিয়েছে। একইসঙ্গে, যেসব দেশ ইসরাইলকে সাদা ফসফরাসসহ অন্যান্য অস্ত্র সরবরাহ করছে, তাদের সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি স্থগিত করে আবাসিক এলাকায় এমন জঘন্য হামলা বন্ধে তেল আবিবের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।ভয়াবহ মানবিক সংকট ও হতাহত: ইসরাইলের জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশের পর লেবাননে ইতোমধ্যে ৫ লক্ষাধিক মানুষ নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন এবং বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেছেন।এদিকে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে টানা কয়েকদিন ধরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার নামে চালানো সাম্প্রতিক এসব অভিযানে লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে ৩৯৪ জন নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

5 months,3 weeks আগে বিস্তারিত
ফের কমল স্বর্ণ ও রুপার দাম, এক নজরে দেখে নিন নতুন দর সারাদেশ
09 মার্চ, 2026

ফের কমল স্বর্ণ ও রুপার দাম, এক নজরে দেখে নিন নতুন দর

দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপায় ১৭৫ টাকা কমানো হয়েছে।স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ (তেজাবি স্বর্ণ) ও রুপার দাম নিম্নমুখী হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। সোমবার সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য তালিকা কার্যকর হয়েছে।স্বর্ণের নতুন দর: বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের বর্তমান দাম নিচে দেওয়া হলো-২২ ক্যারেট: ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা২১ ক্যারেট: ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা১৮ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকাসনাতন পদ্ধতি: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকারুপার নতুন দর: স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ১৭৫ টাকা কমানো হয়েছে। রুপার নতুন দাম নিচে দেওয়া হলো-২২ ক্যারেট: ৬ হাজার ৩৫৭ টাকা২১ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা১৮ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকাসনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকাদামের ওঠানামা ও পরিসংখ্যান: এর আগে, গত ৪ মার্চ স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এনেছিল বাজুস। সেদিন এক ধাক্কায় প্রতি ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছিল।পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে। অন্যদিকে, এ বছর রুপার দাম সমন্বয় করা হয়েছে ২৩ বার (১৪ বার বৃদ্ধি ও ৯ বার হ্রাস)।উল্লেখ্য, গত ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার পরিবর্তন করা হয়েছিল।

5 months,3 weeks আগে বিস্তারিত
নতুন ফেসবুক আইডি খুললেন ফাতিমা তাসনিম জুমা সারাদেশ
09 মার্চ, 2026

নতুন ফেসবুক আইডি খুললেন ফাতিমা তাসনিম জুমা

নিজের নামে একাধিক ভুয়া আইডি ও পেজ খোলার অভিযোগে মূল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পেরে নতুন অ্যাকাউন্ট খুলেছেন ফাতিমা তাসনিম জুমা।রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।পোস্টে জুমা বলেন, তার নামে বেশ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি ও পেজ খোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব আইডি থেকে তার মূল অ্যাকাউন্টের বিরুদ্ধে বারবার রিপোর্ট করা হচ্ছিল।তিনি জানান, বারবার রিপোর্ট হওয়ায় রোববার সকালে তিনি নিজেই মূল আইডিটি ডিঅ্যাকটিভেট করেন। পরে নিজের ফোন থেকে পুনরায় লগইন করার চেষ্টা করলে আর প্রবেশ করতে পারেননি।জুমার ভাষ্য অনুযায়ী, আগের ফোন বা ই-মেইলের অনুমোদন ছাড়া আইডিতে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। সংশ্লিষ্ট ডিভাইসগুলো কাছে না থাকায় তিনি নিজে লগইন করতে পারেননি। তবে তার এক জুনিয়রের কাছে আগের লগইন হিস্ট্রি থাকায় পরে ওই আইডিতে প্রবেশ করা সম্ভব হয় এবং পুনরায় সেটি ডিঅ্যাকটিভেট করা হয়।তিনি আরও জানান, আপাতত নতুন এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেই সবার সঙ্গে যোগাযোগ রাখবেন।

5 months,3 weeks আগে বিস্তারিত
ঈদকে সামনে রেখে বরিশালে ‘নিউ প্লাস পয়েন্ট’-এ আকর্ষণীয় পোশাকের সমাহার সারাদেশ
09 মার্চ, 2026

ঈদকে সামনে রেখে বরিশালে ‘নিউ প্লাস পয়েন্ট’-এ আকর্ষণীয় পোশাকের সমাহার

ঈদকে সামনে রেখে বরিশালে ‘নিউ প্লাস পয়েন্ট’-এ আকর্ষণীয় পোশাকের সমাহারনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামআসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশালে ক্রেতাদের জন্য নতুন নতুন আকর্ষণীয় পোশাকের কালেকশন নিয়ে হাজির হয়েছে ‘নিউ প্লাস পয়েন্ট’। তরুণ উদ্যোক্তা মুহাম্মাদ সিরাজুল ইসলামের উদ্যোগে পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে ইতোমধ্যে ঈদের বিশেষ কালেকশন সাজানো হয়েছে।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আধুনিক ও রুচিশীল ডিজাইনের বিভিন্ন পোশাক দিয়ে সাজানো হয়েছে দোকানটি। ঈদ উপলক্ষে নারী-পুরুষ ও তরুণদের জন্য বিভিন্ন ধরনের ট্রেন্ডি ও আকর্ষণীয় পোশাক পাওয়া যাচ্ছে এখানে।তরুণ উদ্যোক্তা মুহাম্মাদ সিরাজুল ইসলাম জানান, ক্রেতাদের চাহিদা ও পছন্দের কথা বিবেচনা করে ঈদের নতুন কালেকশন আনা হয়েছে। তিনি বলেন, “এই ঈদে আপনার স্টাইল হোক সবার থেকে আলাদা—এ লক্ষ্যেই আমরা ভিন্নধর্মী ডিজাইনের পোশাক সংগ্রহ করেছি।”নিউ প্লাস পয়েন্ট বরিশালের বহুমুখী সিটি মার্কেটের ফাস্ট গেট, স্টল নং–২-এ অবস্থিত। আগ্রহী ক্রেতারা সরাসরি দোকানে এসে অথবা ০১৭৩৫৩৫৫৪৪৪ / ০১৭৯৮৬২৪০১০ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন।তিনি সবাইকে দোকানে এসে ঈদের নতুন কালেকশন ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

5 months,3 weeks আগে বিস্তারিত
বরিশাল সিটি নির্বাচনে জিয়াউদ্দিন সিকদারকে মূল্যায়নের দাবি যুবদল নেতার রাজনীতি
09 মার্চ, 2026

বরিশাল সিটি নির্বাচনে জিয়াউদ্দিন সিকদারকে মূল্যায়নের দাবি যুবদল নেতার

বরিশাল সিটি নির্বাচনে জিয়াউদ্দিন সিকদারকে মূল্যায়নের দাবি যুবদল নেতারনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামজাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রাপ্ত ২১৮টি আসনের মধ্যে ১৪৩ জন প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়াকে দলটির নতুন যুগে প্রবেশের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন বরিশাল মহানগর যুবদলের সদস্য মুহা. ইমরান হাসান সিকদার।এক বিবৃতিতে তিনি বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বিএনপি ইতোমধ্যে রাজনৈতিক পরিকল্পনার বাস্তব প্রতিফলন ঘটাতে শুরু করেছে। একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনেও দলটি নতুনত্ব আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে একজন গ্রহণযোগ্য, সৎ, আদর্শিক, জনবান্ধব ও ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হলে তা রাজপথের ত্যাগী কর্মীদের জন্য উদাহরণ হয়ে থাকবে।ইমরান হাসান সিকদার আরও বলেন, “নতুন বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে নতুন প্রজন্মের আইকন জিয়াউদ্দিন সিকদারকে জনগণের খেদমত করার সুযোগ দেওয়া হলে স্থানীয় পর্যায়ে সৎ ও আদর্শবান কর্মীদের মূল্যায়নের পথ আরও সুগম হবে।”তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি বিএনপিকে জনগণের আস্থা ও ভরসার অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

5 months,3 weeks আগে বিস্তারিত
ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও বৈধতার দাবিতে সংবাদ সম্মেলন ৯ মার্চ রাজনীতি
08 মার্চ, 2026

ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও বৈধতার দাবিতে সংবাদ সম্মেলন ৯ মার্চ

ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও বৈধতার দাবিতে সংবাদ সম্মেলন ৯ মার্চনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামসড়কে শৃঙ্খলা ফেরাতে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স-প্রশিক্ষণ এবং রুট পারমিট প্রদানের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।বিকাশ, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে আগামী ৯ মার্চ ২০২৬, সোমবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আধুনিক নীতিমালা প্রণয়ন করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনকে ঢাকাসহ সারাদেশে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হবে। পাশাপাশি এসব যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ প্রদান এবং রুট পারমিট দেওয়ার বিষয়টি সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হবে।এছাড়া ব্যাটারিচালিত যানবাহন সংশ্লিষ্ট বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী ও ব্যবসায়িক সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর দাবিসহ ৮ দফা দাবি উপস্থাপন করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন এবং সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

5 months,3 weeks আগে বিস্তারিত
neexra