নতুন ফেসবুক আইডি খুললেন ফাতিমা তাসনিম জুমা
নিজের নামে একাধিক ভুয়া আইডি ও পেজ খোলার অভিযোগে মূল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পেরে নতুন অ্যাকাউন্ট খুলেছেন ফাতিমা তাসনিম জুমা।
রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে জুমা বলেন, তার নামে বেশ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি ও পেজ খোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব আইডি থেকে তার মূল অ্যাকাউন্টের বিরুদ্ধে বারবার রিপোর্ট করা হচ্ছিল।
তিনি জানান, বারবার রিপোর্ট হওয়ায় রোববার সকালে তিনি নিজেই মূল আইডিটি ডিঅ্যাকটিভেট করেন। পরে নিজের ফোন থেকে পুনরায় লগইন করার চেষ্টা করলে আর প্রবেশ করতে পারেননি।
জুমার ভাষ্য অনুযায়ী, আগের ফোন বা ই-মেইলের অনুমোদন ছাড়া আইডিতে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। সংশ্লিষ্ট ডিভাইসগুলো কাছে না থাকায় তিনি নিজে লগইন করতে পারেননি। তবে তার এক জুনিয়রের কাছে আগের লগইন হিস্ট্রি থাকায় পরে ওই আইডিতে প্রবেশ করা সম্ভব হয় এবং পুনরায় সেটি ডিঅ্যাকটিভেট করা হয়।
তিনি আরও জানান, আপাতত নতুন এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেই সবার সঙ্গে যোগাযোগ রাখবেন।