neexra

বরিশাল সিটি নির্বাচনে জিয়াউদ্দিন সিকদারকে মূল্যায়নের দাবি যুবদল নেতার

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 মার্চ 2026, 05:31 পূর্বাহ্ন পঠিত: 75 বার
বরিশাল সিটি নির্বাচনে জিয়াউদ্দিন সিকদারকে মূল্যায়নের দাবি যুবদল নেতার
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি নির্বাচনে জিয়াউদ্দিন সিকদারকে মূল্যায়নের দাবি যুবদল নেতার
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রাপ্ত ২১৮টি আসনের মধ্যে ১৪৩ জন প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়াকে দলটির নতুন যুগে প্রবেশের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন বরিশাল মহানগর যুবদলের সদস্য মুহা. ইমরান হাসান সিকদার।
এক বিবৃতিতে তিনি বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বিএনপি ইতোমধ্যে রাজনৈতিক পরিকল্পনার বাস্তব প্রতিফলন ঘটাতে শুরু করেছে। একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনেও দলটি নতুনত্ব আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে একজন গ্রহণযোগ্য, সৎ, আদর্শিক, জনবান্ধব ও ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হলে তা রাজপথের ত্যাগী কর্মীদের জন্য উদাহরণ হয়ে থাকবে।
ইমরান হাসান সিকদার আরও বলেন, “নতুন বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে নতুন প্রজন্মের আইকন জিয়াউদ্দিন সিকদারকে জনগণের খেদমত করার সুযোগ দেওয়া হলে স্থানীয় পর্যায়ে সৎ ও আদর্শবান কর্মীদের মূল্যায়নের পথ আরও সুগম হবে।”
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি বিএনপিকে জনগণের আস্থা ও ভরসার অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra