ঈদকে সামনে রেখে বরিশালে ‘নিউ প্লাস পয়েন্ট’-এ আকর্ষণীয় পোশাকের সমাহার
ঈদকে সামনে রেখে বরিশালে ‘নিউ প্লাস পয়েন্ট’-এ আকর্ষণীয় পোশাকের সমাহার
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশালে ক্রেতাদের জন্য নতুন নতুন আকর্ষণীয় পোশাকের কালেকশন নিয়ে হাজির হয়েছে ‘নিউ প্লাস পয়েন্ট’। তরুণ উদ্যোক্তা মুহাম্মাদ সিরাজুল ইসলামের উদ্যোগে পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে ইতোমধ্যে ঈদের বিশেষ কালেকশন সাজানো হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আধুনিক ও রুচিশীল ডিজাইনের বিভিন্ন পোশাক দিয়ে সাজানো হয়েছে দোকানটি। ঈদ উপলক্ষে নারী-পুরুষ ও তরুণদের জন্য বিভিন্ন ধরনের ট্রেন্ডি ও আকর্ষণীয় পোশাক পাওয়া যাচ্ছে এখানে।
তরুণ উদ্যোক্তা মুহাম্মাদ সিরাজুল ইসলাম জানান, ক্রেতাদের চাহিদা ও পছন্দের কথা বিবেচনা করে ঈদের নতুন কালেকশন আনা হয়েছে। তিনি বলেন, “এই ঈদে আপনার স্টাইল হোক সবার থেকে আলাদা—এ লক্ষ্যেই আমরা ভিন্নধর্মী ডিজাইনের পোশাক সংগ্রহ করেছি।”
নিউ প্লাস পয়েন্ট বরিশালের বহুমুখী সিটি মার্কেটের ফাস্ট গেট, স্টল নং–২-এ অবস্থিত। আগ্রহী ক্রেতারা সরাসরি দোকানে এসে অথবা ০১৭৩৫৩৫৫৪৪৪ / ০১৭৯৮৬২৪০১০ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন।
তিনি সবাইকে দোকানে এসে ঈদের নতুন কালেকশন ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন।