neexra

ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও বৈধতার দাবিতে সংবাদ সম্মেলন ৯ মার্চ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08 মার্চ 2026, 09:50 অপরাহ্ন পঠিত: 58 বার
ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও বৈধতার দাবিতে সংবাদ সম্মেলন ৯ মার্চ
ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও বৈধতার দাবিতে সংবাদ সম্মেলন ৯ মার্চ
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
সড়কে শৃঙ্খলা ফেরাতে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স-প্রশিক্ষণ এবং রুট পারমিট প্রদানের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিকাশ, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে আগামী ৯ মার্চ ২০২৬, সোমবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আধুনিক নীতিমালা প্রণয়ন করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনকে ঢাকাসহ সারাদেশে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হবে। পাশাপাশি এসব যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ প্রদান এবং রুট পারমিট দেওয়ার বিষয়টি সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হবে।
এছাড়া ব্যাটারিচালিত যানবাহন সংশ্লিষ্ট বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী ও ব্যবসায়িক সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর দাবিসহ ৮ দফা দাবি উপস্থাপন করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন এবং সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra