neexra

হাতেম আলী কলেজ ছাত্রাবাসে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09 মার্চ 2026, 08:50 অপরাহ্ন পঠিত: 75 বার
হাতেম আলী কলেজ ছাত্রাবাসে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

হাতেম আলী কলেজ ছাত্রাবাসে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ (বরিশাল মহানগর) শাখার উদ্যোগে কলেজ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতী শরীফুল ইসলাম এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ রিফাত লস্কর।
বক্তারা রমজান মাসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra