সকল সংবাদ 451 টি
রাজনীতি
বরিশাল সিটি নির্বাচনে জিয়াউদ্দিন সিকদারকে মূল্যায়নের দাবি যুবদল নেতার
বরিশাল সিটি নির্বাচনে জিয়াউদ্দিন সিকদারকে মূল্যায়নের দাবি যুবদল নেতারনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামজাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রাপ্ত ২১৮টি আসনের মধ্যে ১৪৩ জন প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়াকে দলটির নতুন যুগে প্রবেশের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন বরিশাল মহানগর যুবদলের সদস্য মুহা. ইমরান হাসান সিকদার।এক বিবৃতিতে তিনি বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বিএনপি ইতোমধ্যে রাজনৈতিক পরিকল্পনার বাস্তব প্রতিফলন ঘটাতে শুরু করেছে। একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনেও দলটি নতুনত্ব আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে একজন গ্রহণযোগ্য, সৎ, আদর্শিক, জনবান্ধব ও ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হলে তা রাজপথের ত্যাগী কর্মীদের জন্য উদাহরণ হয়ে থাকবে।ইমরান হাসান সিকদার আরও বলেন, “নতুন বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে নতুন প্রজন্মের আইকন জিয়াউদ্দিন সিকদারকে জনগণের খেদমত করার সুযোগ দেওয়া হলে স্থানীয় পর্যায়ে সৎ ও আদর্শবান কর্মীদের মূল্যায়নের পথ আরও সুগম হবে।”তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি বিএনপিকে জনগণের আস্থা ও ভরসার অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
রাজনীতি
ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও বৈধতার দাবিতে সংবাদ সম্মেলন ৯ মার্চ
ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও বৈধতার দাবিতে সংবাদ সম্মেলন ৯ মার্চনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামসড়কে শৃঙ্খলা ফেরাতে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স-প্রশিক্ষণ এবং রুট পারমিট প্রদানের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।বিকাশ, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে আগামী ৯ মার্চ ২০২৬, সোমবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আধুনিক নীতিমালা প্রণয়ন করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনকে ঢাকাসহ সারাদেশে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হবে। পাশাপাশি এসব যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ প্রদান এবং রুট পারমিট দেওয়ার বিষয়টি সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হবে।এছাড়া ব্যাটারিচালিত যানবাহন সংশ্লিষ্ট বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী ও ব্যবসায়িক সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর দাবিসহ ৮ দফা দাবি উপস্থাপন করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন এবং সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
রাজনীতি
গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আপত্তি কেন: জামায়াত আমির
গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আপত্তি কেন: জামায়াত আমিরনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির আপত্তি কেন? শুরুতেই জাতির সঙ্গে দেওয়া অঙ্গীকার যদি বিএনপি ভঙ্গ করে, তাহলে আগামী পাঁচ বছর সেই অঙ্গীকার রক্ষা করবে কীভাবে—এ প্রশ্নও তোলেন তিনি।রোববার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশা খাঁয় জাতীয় নেতা, আলেম, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, এখনো সময় আছে বিএনপি নিজেদের সংশোধন করে জনরায়কে মেনে নিক। কারণ ৬৯ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। এই বিপুল জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করা মানে পুরো জুলাই আন্দোলনকে অগ্রাহ্য করা।তিনি বলেন, “জুলাই থাকলে সব আছে, না থাকলে কিছুই নেই। জুলাই না থাকলে এ ধরনের ইফতার মাহফিল, সংসদ নির্বাচন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডও সম্ভব হতো না।”জামায়াত আমির আরও বলেন, অনেক কষ্ট বুকে চেপে রেখে তারা আপাতত নির্বাচনের ফল মেনে নিয়েছেন। অতীতের ধারাবাহিকতায় সঙ্গে সঙ্গে নির্বাচন প্রত্যাখ্যান করা সম্ভব ছিল, কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনায় তারা তা করেননি। তবে এর অর্থ এই নয় যে সব অন্যায় মেনে নেওয়া হবে। অন্যায় হলে তার বিরুদ্ধে আইনগতভাবে, রাজপথে এবং সংসদে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।তিনি অভিযোগ করেন, জনগণ যাদের সংসদে পাঠাতে চেয়েছিল, তাদের অনেকের ভোটের ফলাফল ‘হাইজ্যাক’ করা হয়েছে এবং বহু মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে।ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে বলেন, ইরানের সার্বভৌমত্বের ওপর আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।ইফতার মাহফিলে বক্তারা বলেন, রক্তস্নাত জুলাই বিপ্লবের পর দেশের মানুষ নতুন সরকারের কাছে সহিংসতা নয়, বরং সুশাসন প্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করছে।তারা আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ আয়োজনের আড়ালে কিছু ক্ষেত্রে ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি বলেও দাবি করেন তারা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সারোয়ার কামাল আজিজী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান। স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মামুনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, এনসিপির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
রাজনীতি
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতঢাকা | আজকের পয়গাম ডেস্ক:পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)।ইফতার মাহফিলে দলটির কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে পীরসাহেব চরমোনাই বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দলটি সবসময় সোচ্চার থাকবে।অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাজনীতি
রসুলপুর কলোনীতে অসহায় ও দুস্থদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ
রসুলপুর কলোনীতে অসহায় ও দুস্থদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামঅদ্য ০৮ মার্চ ২০২৬, রোববার বিকাল ৫টা ঘটিকার সময় বরিশাল মহানগরীর ৯নং ওয়ার্ডের রসুলপুর কলোনীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জিয়াউদ্দিন সিকদার।পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায়, নিম্নআয়ের ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন।আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সারাদেশ
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তারডেস্ক রিপোর্ট | আজকের পয়গামOsman Hadi হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।রোববার ভারতের West Bengal রাজ্যের Bongaon সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের বিশেষ শাখার সদস্যরা। ভারতীয় বার্তা সংস্থা Asian News International (এএনআই) পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।পুলিশ জানায়, অবৈধ অনুপ্রবেশ এবং ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাংলাদেশের আলোচিত শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে ভারতের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপনে ছিলেন।শরিফ Sharif Osman bin Hadi ছিলেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। পরবর্তীতে তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম Inquilab Mancha গঠন করেন এবং সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার Puranapaltan এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে Dhaka Medical College Hospital এবং পরে Evercare Hospital Dhaka–এ চিকিৎসা দেওয়া হয়।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে Singapore নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।পরে ২০ ডিসেম্বর Jatiya Sangsad Bhaban–এর দক্ষিণ প্লাজায় জানাজা শেষে Kazi Nazrul Islam Mausoleum–এর পাশে তাকে দাফন করা হয়।
আন্তর্জাতিক
তেহরানে হামলার পর আকাশে ঘন কালো মেঘ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’
তেহরানে হামলার পর আকাশে ঘন কালো মেঘ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ডেস্ক রিপোর্ট | আজকের পয়গামTehran–এর আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে এবং শহরজুড়ে দেখা যাচ্ছে অদ্ভুত এক ধরনের ‘কালো বৃষ্টি’। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃষ্টির পানিতে তেলের মতো কালো পদার্থ মিশে আছে।আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী তেহরানের কয়েকটি জ্বালানি তেলের গুদাম ও স্থাপনায় হামলা চালায়। এর পর থেকেই রাজধানীর আকাশে ঘন কালো ধোঁয়া জমে মেঘের মতো ছড়িয়ে পড়ে।রোববার সকালে ঘুম থেকে উঠে শহরের প্রায় এক কোটি মানুষ এ অস্বাভাবিক বৃষ্টিপাত প্রত্যক্ষ করেন। অনেকেই জানান, বৃষ্টির পানি স্বাভাবিক নয়—এতে তেলের মতো কালচে পদার্থ দেখা যাচ্ছে।মার্কিন সংবাদমাধ্যম CNN–এর তেহরান প্রতিনিধি Fred Pleitgen ঘটনাস্থল থেকে জানান, বৃষ্টির পানি কালো দেখাচ্ছে এবং মনে হচ্ছে এতে তেল বা ধোঁয়ার কণা মিশে রয়েছে।এর আগে Israel Defense Forces জানিয়েছে, তেহরানের এমন কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হতো।হামলার পর তেলের গুদামে আগুন ও ধোঁয়ার কারণে আকাশে ঘন কালো মেঘ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবেই শহরে অস্বাভাবিক ‘কালো বৃষ্টি’ দেখা দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
রাজনীতি
জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান
জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধানপাবনা প্রতিনিধি:পাবনার সদর উপজেলার হেমায়েতপুরে জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর অবৈধ তেলের পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাম্পের ট্যাংকে মজুদ করে রাখা বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি বড় ট্যাংকে অবৈধভাবে তেল মজুদের অভিযোগ পাওয়া যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বিকেল তিনটার দিকে অভিযান শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর বিভিন্ন অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।এ সময় পাম্প কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত পাম্পের দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে কয়েকটি ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্কবার্তা দেন।স্থানীয়দের অভিযোগ, যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে তেল মজুদ করা হচ্ছিল। গুরুতর অপরাধের পরও শুধু জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করায় প্রশ্ন উঠেছে।এক প্রত্যক্ষদর্শী জানান, ২০২১ সালের নভেম্বরে ওই পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। সে সময়ও পাম্পটির নিরাপত্তা ও লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল।নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম বলেন, অভিযানে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং কাগজপত্র ঠিক করার জন্য সময় দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে পাম্প মালিক জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী সাংবাদিকদের জানান, পাম্পটি তার ছোট ভাই আব্দুল হান্নান দেখাশোনা করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেন।উল্লেখ্য, একই দিনে নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেখানে পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার তেল পাওয়া যায়।
সারাদেশ
ময়মনসিংহে ছাত্রদল নেতাকে কুপিয়ে আহতের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের ছাত্রদের নেতাকে কুপিয়ে আহতের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তারময়মনসিংহ প্রতিনিধি | আজকের পয়গামময়মনসিংহে জাতীয় সংসদ নির্বাচনের দিন হামলা চালিয়ে তিন যুবককে কুপিয়ে আহত করার মামলায় জামায়াতে ইসলামী মহানগর শাখার সহসভাপতি আশরাফ আলী (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৭ মার্চ) রাত প্রায় সোয়া ১২টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রোববার (৮ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আশরাফ আলী ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহসভাপতি। এ ঘটনায় মামলার বাদী একই ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তার ছেলে মেহেদী হাসান জিহাদ পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।মামলার অভিযোগে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাত সাড়ে সাতটার দিকে মেহেদী হাসান জিহাদ, শরীফুল ইসলামসহ তিনজন বাড়ি ফিরছিলেন। এ সময় প্রকৌশল কলেজের সামনে আশরাফ আলীর নেতৃত্বে একদল লোক রামদা ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন।আহতদের মধ্যে মেহেদী হাসান জিহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন মামলার বাদী।এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০–২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এক নম্বর আসামি হিসেবে আশরাফ আলীর নাম উল্লেখ করা হয়েছে।এদিকে আশরাফ আলীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন।
আন্তর্জাতিক
ইরানী দূতাবাসে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোক
ইরানী দূতাবাসে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোকনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামইরানে মার্কিন–ইজরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ উপলক্ষে সংগঠনটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ ৮ মার্চ রোববার সকালে ঢাকায় অবস্থিত ইরানী দূতাবাস পরিদর্শন করে।ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলটি দূতাবাসে গিয়ে ইরানের জনগণ ও মরহুম আয়াতুল্লাহ খামেনির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তারা দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন।এ সময় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহান আবাদি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং শোক প্রকাশ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান।
জাতীয়
কাতার থেকে এলএনজির কার্গো জাহাজ বাংলাদেশের পথে
কাতার থেকে এলএনজির কার্গো জাহাজ বাংলাদেশের পথেআজকের পয়গাম ডেস্কপ্রকাশ: ৭ মার্চ ২০২৬আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি উৎপাদন বন্ধ রাখার পর প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই কার্গো জাহাজ পাঠাতে শুরু করেছে Qatar। এর মধ্যে একটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে।শনিবার (৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম Bloomberg-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, Iran–সংক্রান্ত আঞ্চলিক সংঘাতের প্রভাবে নজিরবিহীন ‘ফোর্স ম্যাজেউর’ ঘোষণা এবং জ্বালানি উৎপাদন বন্ধ রাখার পর কাতার আবারও এলএনজি রপ্তানি শুরু করেছে। এরই অংশ হিসেবে একটি চালানের গন্তব্য হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে।জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, শুক্রবার (৬ মার্চ) কাতারের Ras Laffan Industrial City এলএনজি রপ্তানি কমপ্লেক্স থেকে একটি ট্যাঙ্কার যাত্রা শুরু করেছে। জাহাজটির ড্রাফট লেভেল বৃদ্ধি পাওয়ায় ধারণা করা হচ্ছে এতে এলএনজি বোঝাই করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, ‘লেব্রেথাহ’ নামের জাহাজটি শুক্রবার রাস লাফান টার্মিনাল ত্যাগ করেছে এবং বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলে এটি আগামী ১৪ মার্চ বাংলাদেশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।এর আগে চলতি সপ্তাহের শুরুতে ‘আল ঘাশামিয়া’ নামের আরেকটি কার্গো জাহাজে পণ্য বোঝাই করা হয়েছিল, যা বর্তমানে পারস্য উপসাগরে অবস্থান করছে।তবে এসব চালান শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশ্বের মোট এলএনজি সরবরাহের বড় অংশ যে কৌশলগত Strait of Hormuz দিয়ে পরিবাহিত হয়, চলমান আঞ্চলিক সংঘাতের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল সেখানে বাধাগ্রস্ত হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘লেব্রেথাহ’ জাহাজটিকে সাময়িকভাবে ভাসমান গুদাম হিসেবেও ব্যবহার করা হতে পারে।
রাজনীতি
রাজশাহীতে চাঁদাদাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
রাজশাহীতে চাঁদাদাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক | রাজশাহী | আজকের পয়গামরাজশাহীতে চাঁদা না দেওয়ায় এক কলেজশিক্ষককে মারধরের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।শনিবার (৭ মার্চ) রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানা সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল্লাহ আল মারুফ শিহাব ও আবু সুফিয়ান চন্দন। তাদের মধ্যে শিহাব রাজশাহীর শাহ মখদুম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং চন্দন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।অভিযোগে জানা যায়, শাহ মখদুম কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান জুয়েলের কাছে গত তিন মাস ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শিহাব ও চন্দন। দাবিকৃত টাকা না দেওয়ায় গত বছরের ২৬ নভেম্বর দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।এছাড়া গত ৪ মার্চ রাত ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় নিজের বাসার নিচে একা পেয়ে ওই শিক্ষককে মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনি বোয়ালিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে।তবে গ্রেপ্তারের আগে শুক্রবার রাত ১০টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় সংবাদ সম্মেলন করে শিহাব ও চন্দন অভিযোগ অস্বীকার করেন। তারা দাবি করেন, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষক জুয়েল আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন। এছাড়া মহানগরীর কুমারপাড়ায় ধ্বংস হওয়া আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ব্যানার টাঙানোর ঘটনার প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।অভিযোগ অস্বীকার করে শিক্ষক আসাদুজ্জামান জুয়েল বলেন, তাদের চাঁদা দাবির একাধিক ভয়েস রেকর্ড তার কাছে রয়েছে এবং তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করেননি।মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজনীতি
চট্টগ্রামে নাশকতা মামলায় সাবেক ছাত্রশিবির নেতা গ্রেফতার
চট্টগ্রামে নাশকতা মামলায় সাবেক ছাত্রশিবির নেতা গ্রেফতারচট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে এক সাবেক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৬ মার্চ) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সালাউদ্দীন আইয়ূবী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, ২০১৩ সালে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।— আজকের পয়গাম ডেস্ক
সারাদেশ
শেবাচিমে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, অভিযুক্ত সহকারীর বিরুদ্ধে অভিযোগ
শেবাচিমে চিকিৎসা নিতে আসা শিশুকে থাপ্পড়, অভিযুক্ত সহকারীর বিরুদ্ধে অভিযোগস্টাফ রিপোর্টার | আজকের পয়গামবরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসা নিতে আসা এক শিশুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারের এক সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।জানা যায়, গতকাল রাত প্রায় ১০টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি পটুয়াখালী থেকে হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে হাসপাতালে আসে। তবে দীর্ঘ অপেক্ষার পর রাত প্রায় ৯টার দিকে তার চিকিৎসা শুরু হয়।অভিযোগ রয়েছে, চিকিৎসার সময় শিশুটিকে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নেওয়া হলে ভয় পেয়ে সে চিৎকার ও নড়াচড়া শুরু করে। এ সময় অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারের চিকিৎসকের সহকারী শাহীন (নাজমুল) শিশুটির গালে থাপ্পড় মারেন। এতে শিশুটি কান্না শুরু করলে তার অভিভাবকরা এগিয়ে এসে দেখেন, শিশুটির গালে আঙুলের ছাপ রয়েছে এবং কান ও চোখের কাছেও আঘাতের চিহ্ন দেখা যায়।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা প্রতিবাদ করতে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়।ঘটনার বিষয়ে জানতে পেরে স্থানীয় কয়েকজনসহ কাজী মো. মাসুম বিল্লাহ ও মো. সাব্বির হোসেন হাসপাতালে গিয়ে প্রতিবাদ জানান এবং হাসপাতালের পরিচালকের কাছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।এ বিষয়ে হাসপাতালের পরিচালক আশ্বাস দিয়েছেন, ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাদেশ
শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন, ৭ মার্চে শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ নেতাকর্মীরা
শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন, ৭ মার্চে শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ নেতাকর্মীরাস্টাফ রিপোর্টার, শরীয়তপুর | আজকের পয়গামঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুরে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন করে শেখ মুজিবুর রহমান–এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা সদরের একটি অজ্ঞাত স্থানে এ কর্মসূচি পালিত হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মোমবাতি জ্বালিয়ে সমবেত হন এবং বিভিন্ন স্লোগান দেন। তবে ভিডিও দেখে ঠিক কোন স্থানে এ কর্মসূচি পালিত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রায় ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়— ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
ইসলাম ও জীবন
রমজানে রোযা অবস্থায় রক্তদান ও গ্রহণের বিধান: দলীলভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা
রমজানে রোযা অবস্থায় রক্তদান ও গ্রহণের বিধান: দলীলভিত্তিক সংক্ষিপ্ত আলোচনানিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামরমজান মাস ইবাদত-বন্দেগীর মাস। এ মাসে মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করেন। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক সময় রোগীর জীবন রক্ষার্থে রক্তদান ও রক্ত গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে। বিশেষ করে রমজান মাসে এ ধরনের প্রয়োজন দেখা দিলে অনেকের মনে প্রশ্ন জাগে—রোযা অবস্থায় রক্ত দিলে বা গ্রহণ করলে রোযা ভঙ্গ হবে কি না।এ বিষয়ে দলীলভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেছেন বরিশাল সদর উপজেলার হরিনাফুলিয়া অবস্থিত জামিয়া এমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিব মুফতি ছাইদ আহমদ।তিনি বলেন, ফিকহ ও হাদিসের আলোকে জানা যায় যে রোযা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোযা নষ্ট হয় না। এ বিষয়ে হাদিসে বর্ণিত আছে—عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: احْتَجَمَ النَّبِيُّ ﷺ وَهُوَ صَائِمٌ(সহীহ বুখারী)অর্থ: হযরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায় শিঙ্গা (হিজামা) লাগিয়েছেন।এই হাদিস থেকে ফকীহগণ প্রমাণ করেছেন যে শরীর থেকে রক্ত বের হলেও রোযা ভঙ্গ হয় না। ফলে চিকিৎসার প্রয়োজনে রোযা অবস্থায় রক্তদান করলে রোযা নষ্ট হবে না।তবে তিনি উল্লেখ করেন, যদি রোযা অবস্থায় রক্ত দেওয়ার ফলে অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং রোযা ভেঙে ফেলতে হতে পারে, তাহলে প্রয়োজন ছাড়া তা করা মাকরুহ। এ প্রসঙ্গে ইমাম বুরহানুদ্দীন (রহ.) বলেন—إِنْ أَرَادَ الْحِجَامَةَ فِي الصَّوْمِ فَلَا بَأْسَ بِهَا إِذَا لَمْ يَخَفِ الضَّعْفَ، فَإِنْ خَافَ الضَّعْفَ كُرِهَ لَهُ(আল মুহিতুল বুরহানী ২/৫৬৩)অর্থ: রোযা অবস্থায় শিঙ্গা লাগালে যদি দুর্বল হওয়ার আশঙ্কা না থাকে তবে কোনো সমস্যা নেই; কিন্তু দুর্বল হওয়ার আশঙ্কা থাকলে তা মাকরুহ।ফিকহবিদগণ এ বিষয়ে একটি মূলনীতিও উল্লেখ করেছেন—রোযা ভঙ্গ হয় শরীরের ভেতরে কিছু প্রবেশ করলে; শরীর থেকে কিছু বের হলে নয়। এ প্রসঙ্গে ইমাম বদরুদ্দীন আইনী (রহ.) বলেন—قَالَ ابْنُ عَبَّاسٍ وَعِكْرِمَةُ: الْفِطْرُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ(উমদাতুল ক্বারী ৮/১২৩)অর্থ: ইবনে আব্বাস ও ইকরিমা (রা.) বলেছেন—রোযা ভঙ্গ হয় যা শরীরের ভেতরে প্রবেশ করে তার কারণে; বের হওয়ার কারণে নয়।অন্যদিকে রোগীর শরীরে রক্ত প্রবেশ করানোর বিষয়টিকে অনেক আলেম ইনজেকশনের সঙ্গে তুলনা করেছেন। কারণ এটি মুখ বা নাক দিয়ে শরীরে প্রবেশ করে না এবং সরাসরি পাকস্থলীতেও পৌঁছে না; বরং শিরার মাধ্যমে শরীরে প্রবেশ করে। তাই অধিকাংশ ফকীহের মতে রক্ত গ্রহণ করলেও রোযা ভঙ্গ হয় না।আলোচনার উপসংহারে মুফতি ছাইদ আহমদ বলেন, রোযা অবস্থায় রক্ত দিলে রোযা নষ্ট হয় না; তবে দুর্বল হওয়ার আশঙ্কা থাকলে প্রয়োজন ছাড়া তা করা মাকরুহ। একইভাবে রক্ত গ্রহণ করলেও রোযা ভঙ্গ হয় না। তাই রোগীর জীবন রক্ষার মতো মানবিক কাজে অংশ নেওয়ার ক্ষেত্রে রোযা কোনো বাধা নয়; বরং শরীয়তের বিধান অনুযায়ী সতর্কতা অবলম্বন করে রক্তদান ও গ্রহণ উভয়ই করা যেতে পারে।আল্লাহ তাআলা সবাইকে সঠিক জ্ঞান ও আমল করার তাওফিক দান করুন। আমিন।
রাজনীতি
বরিশালে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি, জিয়াউদ্দিন সিকদার জিয়াকে দায়িত্ব দেওয়ার আহ্বান
বরিশালে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি, জিয়াউদ্দিন সিকদার জিয়াকে দায়িত্ব দেওয়ার আহ্বাননিজস্ব প্রতিবেদক:দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন বরিশালের বিএনপি ঘরানার নেতাকর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে যুক্ত ত্যাগী নেতাকর্মীরা এখনো উপেক্ষিত থেকে যাচ্ছেন, অথচ নতুন করে দলে আসা অনেকেই গুরুত্বপূর্ণ পরিচয়ে সামনে চলে আসছেন।তাদের মতে, বিগত প্রায় ১৭ বছর ধরে জেল-জুলুম, মামলা-হামলা ও নানা নির্যাতনের মধ্যেও যারা রাজপথে থেকে দলের জন্য কাজ করেছেন, তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। অন্যথায় সংগঠন দুর্বল হয়ে পড়তে পারে বলে তারা মনে করেন।নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে যারা দলকে আঁকড়ে ধরে রেখেছিলেন, তাদের পাশে না রেখে যদি ভুঁইফোড় ও নতুনভাবে দলে আসা ব্যক্তিরা সামনে চলে আসে, তবে প্রকৃত তৃণমূল কর্মীরা হতাশ হয়ে পড়বেন। এতে সংগঠনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, তৃণমূল নেতাকর্মীদের আশা-ভরসার জায়গা তিনি। তাই দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।নেতাকর্মীরা বরিশালের রাজপথের পরীক্ষিত ও সংগ্রামী নেতা মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার ত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। তাদের দাবি, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকার ভিত্তিতে তাকে উপযুক্ত দায়িত্ব দেওয়া হলে তৃণমূলের প্রত্যাশা পূরণ হবে।বক্তারা বলেন, তৃণমূল বাঁচলে দল বাঁচবে। আর ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে।
রাজনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও ইসলামী শরীয়াহভিত্তিক বাংলাদেশ গঠনে আলোচনা সভা ও ইফতার মাহফিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও ইসলামী শরীয়াহভিত্তিক বাংলাদেশ গঠনে আলোচনা সভা ও ইফতার মাহফিলনিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা এবং “জনপ্রত্যাশার বাংলাদেশ গঠনে ইসলামী শরীয়াহ্” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ইসলামী শরীয়াহর নীতি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক এইচ এম মাইন উদ্দিন। তিনি তরুণ সমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা