neexra

বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17 ফেব. 2026, 07:42 পূর্বাহ্ন পঠিত: 44 বার
বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
ছবি: সংগৃহীত


বিএনপি সরকারকে সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের
আজকের পয়গাম । প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের প্রেক্ষাপটে আগামীর নবগঠিত সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম–এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। প্রায় ৪৫ মিনিটের বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমীর জানান, দেশ গঠনে সহযোগিতা চেয়ে তারেক রহমান তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকার জনকল্যাণমূলক কাজ করলে তারা পাশে থাকবে; তবে জনবিরোধী বা ইসলামবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে প্রতিবাদ জানানো হবে।
তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং বলেন, প্রতিবাদ বা আন্দোলনের আগে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনের নিরপেক্ষ ব্যবহার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান জানানো হয়।
নেতারা আশা প্রকাশ করেন, দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং প্রতিহিংসার রাজনীতি পরিহার করা হবে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra