বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত
বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত
বাবুগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলা শাখার কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হোসাইন মৃধা এবং জেলা সদস্য মাস্টার মাহবুবুল হক মানিক।
অধিবেশনে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে শুরা সদস্যদের গোপন ভোটের মাধ্যমে আগামী সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুদ্দীন খান, মাওলানা মুহাম্মাদ শামসুল হক ও মাস্টার আবদুস সালাম। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা শফিকুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।