বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের মজলিসে শূরা অধিবেশন আজ বাবুগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ মজলিসে শূরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হবে। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভা
বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের মজলিসে শূরা অধিবেশন আজ
বাবুগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ মজলিসে শূরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হবে।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ ইব্রাহীম হুসাইন মুধা এবং মাওলানা মো. মাহবুবুল হক মানিক।
অধিবেশনে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বর।
#বাংলাদেশ
#সংবাদ
#politics