neexra

ধানের শীষে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17 ফেব. 2026, 11:17 পূর্বাহ্ন পঠিত: 70 বার
ধানের শীষে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

ধানের শীষে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ

আজকের পয়গাম। প্রকাশ ১৭ ফেব্রুয়ারী ২০২৬
 

পরশুরাম উপজেলা-এ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে এক গৃহবধূকে তালাক দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী রুনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী নূর মোহাম্মদ সুমন নিষেধ অমান্য করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় তাকে তালাক দেন।
ঘটনাটি চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে ঘটে। রুনা আক্তারের দাবি, ভোটের আগের রাতে স্বামী তাকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বলেন এবং ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন। কিন্তু তিনি রাজষপুর আলী আজ্জম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নিজের পছন্দমতো ভোট দেন।
তিনি জানান, বিষয়টি জানার পর স্বামী তাকে মারধর করেন এবং বাড়ি থেকে বের হয়ে যান। পরে আদালতের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে বলে প্রতিবেশীদের জানানো হয়।
তবে নূর মোহাম্মদ সুমন অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক মনোমালিন্যের কারণে তালাক দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, তার স্ত্রী ভোটার নন—তাই ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না।
স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালে তাদের বিয়ে হয় এবং তাদের দুই সন্তান রয়েছে। তালাক সংক্রান্ত একটি এফিডেভিট ১৫ ফেব্রুয়ারি নোটারি পাবলিক কার্যালয়ে সম্পাদিত হয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra