neexra

উচ্চকক্ষ গঠন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে — চরমোনাই পীর

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16 ফেব. 2026, 04:34 অপরাহ্ন পঠিত: 48 বার
উচ্চকক্ষ গঠন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে — চরমোনাই পীর
ছবি: সংগৃহীত

উচ্চকক্ষ গঠন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে — চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই সনদ দেশের সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার মাধ্যমে প্রণীত এবং সর্বসম্মতভাবে স্বাক্ষরিত একটি দলিল। এটি জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার প্রতিফলন এবং গণভোটের মাধ্যমে জনগণও এর প্রতি সম্মতি দিয়েছে। তাই এই সনদের নির্দেশনা অনুযায়ী ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব।
রোববার রাতে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে নির্বাচনোত্তর পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনে অনেক আসনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোথাও এজেন্ট বের করে দেওয়া, ব্যালট শিটে কাটাকাটি, অকারণে ভোট বাতিলসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত চিত্র প্রকাশ করতে হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা ইউনুস আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরগুনা-১ আসনের এমপি মাওলানা অলিউল্লাহ মাহমুদ।
নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিত ও গণআস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য এই দাবি গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra