neexra

সকল সংবাদ 451 টি

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বান জাতীয়
06 মার্চ, 2026

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বান

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির আহ্বাননিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এতে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিম। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম এবং পুলিশ সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে। তিনি আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। আজান, কেরাত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশ নেন এবং সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

5 months,4 weeks আগে বিস্তারিত
বারিধারার সেই অসুস্থ ছাত্রের ইন্তেকাল, শোকের ছায়া নেমেছে শিক্ষাঙ্গনে শিক্ষা
06 মার্চ, 2026

বারিধারার সেই অসুস্থ ছাত্রের ইন্তেকাল, শোকের ছায়া নেমেছে শিক্ষাঙ্গনে

বারিধারার সেই অসুস্থ ছাত্রের ইন্তেকাল,শোকের ছায়া নেমেছে শিক্ষাঙ্গনেঢাকা প্রতিনিধি:রাজধানীর বারিধারার সেই অসুস্থ ছাত্র অবশেষে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।তার অকাল মৃত্যুতে এলাকাবাসী ও শিক্ষাঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে। অনেকে তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছেন।আল্লাহ তায়ালা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন—এমন দোয়া করছেন সবাই।

5 months,4 weeks আগে বিস্তারিত
রমজানের শেষ দশক ও ই‘তিকাফের মহিমা: ইবাদতের নিবিড় সময়, নৈকট্যের বিশেষ সুযোগ ইসলাম ও জীবন
06 মার্চ, 2026

রমজানের শেষ দশক ও ই‘তিকাফের মহিমা: ইবাদতের নিবিড় সময়, নৈকট্যের বিশেষ সুযোগ

রমজানের শেষ দশক ও ই‘তিকাফের মহিমা: ইবাদতের নিবিড় সময়, নৈকট্যের বিশেষ সুযোগধর্ম ডেস্ক | আজকের পয়গামরমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসের প্রতিটি মুহূর্তই ইবাদতের জন্য অত্যন্ত মূল্যবান। তবে রমজানের শেষ দশ দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এ সময়েই নিহিত রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর—যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই মহামূল্যবান সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগানোর অন্যতম শ্রেষ্ঠ আমল হলো ই‘তিকাফ।ইসলামের ইতিহাসে দেখা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ দশ দিন নিয়মিত ই‘তিকাফ করতেন এবং তাঁর উম্মতকেও এ আমলের প্রতি উৎসাহিত করেছেন। ই‘তিকাফ মানুষের হৃদয়কে আল্লাহর দিকে একান্তভাবে নিবিষ্ট করে এবং দুনিয়াবী ব্যস্ততা থেকে দূরে রেখে ইবাদতের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।ই‘তিকাফ শব্দটি আরবি “আকফ” ধাতু থেকে এসেছে। এর আভিধানিক অর্থ হলো—কোন কিছুর সাথে লেগে থাকা, স্থির হয়ে থাকা বা নিজেকে নিবিষ্ট করা। শরীয়তের পরিভাষায় ই‘তিকাফ বলতে বোঝায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য মসজিদে অবস্থান করে নামাজ, কুরআন তিলাওয়াত, যিকির, দোয়া ও অন্যান্য ইবাদতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখা।রমজানের শেষ দশ দিন ই‘তিকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বহু হাদিসে বর্ণনা এসেছে। হযরত আয়েশা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) মৃত্যুবরণ করা পর্যন্ত রমজানের শেষ দশ দিন ই‘তিকাফ করতেন (সহীহ বুখারী)। এ হাদিস থেকে বোঝা যায়, ই‘তিকাফ রাসূল (সা.)-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত।রমজানের শেষ দশ দিন ই‘তিকাফ করার অন্যতম উদ্দেশ্য হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। হাদিসে এসেছে, “তোমরা রমজানের শেষ দশ রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কর।” (সহীহ বুখারী)। ই‘তিকাফকারীর জন্য পুরো সময়টিই ইবাদতে কাটে, ফলে তার লাইলাতুল কদর লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে।ই‘তিকাফ মানুষকে দুনিয়ার ব্যস্ততা, গুনাহ ও অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে রাখে এবং আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করে। হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ই‘তিকাফকারী ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বিরত রাখে এবং সে যেন সকল নেক কাজ সম্পাদনকারীর ন্যায় সওয়াব লাভ করে (ইবনে মাজাহ)।একটি বর্ণনায় আরও এসেছে, “যে ব্যক্তি রমজানে দশ দিন ই‘তিকাফ করে, সে যেন দুটি হজ ও দুটি উমরার সমতুল্য সওয়াব লাভ করে।” (বায়হাকী)।ইসলামের ইতিহাসে আল্লাহওয়ালা ও হক্কানী পীর-মাশায়েখগণ মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য ইবাদতের পরিবেশ সৃষ্টি করেছেন। তাদের সান্নিধ্যে ই‘তিকাফ করলে ইবাদতের সঠিক পদ্ধতি শেখা যায়, আত্মশুদ্ধির পরিবেশ সৃষ্টি হয় এবং দোয়া-যিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ সহজ হয়।ই‘তিকাফের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা, আত্মশুদ্ধি অর্জন করা, গুনাহ থেকে তাওবা করা, কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা এবং লাইলাতুল কদর অনুসন্ধান করা।রমজানের শেষ দশ দিন তাই মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ই‘তিকাফ ও অধিক ইবাদতের মাধ্যমে জীবনের গুনাহ মাফের চেষ্টা করা উচিত।সংকলনে:মুফতি ছাইদ আহমদ

5 months,4 weeks আগে বিস্তারিত
ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি — উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম রাজনীতি
05 মার্চ, 2026

ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি — উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি — উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামবরিশাল প্রতিনিধি:ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার উদ্যোগে আইএবি মিলনায়তনে “শরীয়াহ ভিত্তিক সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফেজ মাওলানা মোঃ আরমান হোসেন রিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ সোলায়মানের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম শক্তিশালী সংগঠন। সংগঠনের সকল কার্যক্রমে যুব আন্দোলনের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল দায়িত্বশীলকে মাঠে-ময়দানে সক্রিয় হয়ে সংগঠনের কাজ এগিয়ে নিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহিম হোসাইন মৃধা।অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

5 months,4 weeks আগে বিস্তারিত
ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ কে? আজ মেগা সেমিতে লড়বে ভারত ও ইংল্যান্ড খেলা
05 মার্চ, 2026

ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ কে? আজ মেগা সেমিতে লড়বে ভারত ও ইংল্যান্ড

মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি—ভারত ও ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন এবং আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের সামনে আজ সুযোগ টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার। অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দল ইংল্যান্ডও মরিয়া ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হতে। মেগা এই লড়াইয়ের আগে চলুন একনজরে দেখে নিই দুই দলের সাম্প্রতিক ফর্ম ও শক্তি-দুর্বলতা।ছন্দে ফিরেছে টিম ইন্ডিয়া টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ফেভারিটের তকমা গায়ে লাগানো ভারত গ্রুপ পর্বে খুব একটা স্বস্তিতে ছিল না। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাত্র ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল তারা। তবে অধিনায়ক সূর্যকুমার যাদবের অসাধারণ ৮৪ রানের ইনিংসে ভর করে সেই যাত্রায় রক্ষা পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর সুপার এইটে এসে নিজেদের আসল রূপ দেখিয়েছে তারা। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে দাপটের সাথেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত।ভয়ংকর রূপে দুবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড হ্যারি ব্রুকের নেতৃত্বে থাকা ইংলিশদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল কিছুটা নড়বড়েভাবে। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার এবং নেপালের বিপক্ষে একেবারে শেষ বলে পাওয়া কষ্টার্জিত জয়ের পর অনেকেই তাদের নিয়ে সন্দিহান ছিলেন। তবে সুপার এইটে পা রেখেই স্বরূপে ফেরে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোকে বিধ্বস্ত করে নিজেদের শক্তিমত্তার জোরালো জানান দিয়েছে তারা।আজকের ম্যাচে তাই কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, তা নিশ্চিতভাবেই বলা যায়। এখন দেখার বিষয়, ওয়াংখেড়ের মহারণ জিতে শিরোপার মঞ্চে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় কারা!

5 months,4 weeks আগে বিস্তারিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী ও কুরআন বিতরণ রাজনীতি
05 মার্চ, 2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী ও কুরআন বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী ও কুরআন বিতরণনিজস্ব প্রতিবেদক, বরিশাল:ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড বরিশাল বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আবুল কালাম আজাদী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ।আয়োজকরা জানান, কুরআন শিক্ষা কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পবিত্র কুরআনের মৌলিক শিক্ষা অর্জন করেছে এবং এই ধরনের উদ্যোগ রমজান মাসে ছাত্র সমাজকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

5 months,4 weeks আগে বিস্তারিত
ইসরায়েলে কয়েক দফায় একাধিক বিস্ফোরণ আন্তর্জাতিক
05 মার্চ, 2026

ইসরায়েলে কয়েক দফায় একাধিক বিস্ফোরণ

ইসরায়েলে কয়েক দফায় একাধিক বিস্ফোরণঅনলাইন ডেস্ক:ইসরায়েলে আজ কয়েক দফায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামলাটি ইরান থেকে ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে কালো ধোঁয়া উড়ছে। বিমানবন্দরটি ইরানের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।ঘটনার পর আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং সতর্ক করেছে, প্রয়োজনে তারা পাল্টা পদক্ষেপ নেয়ার অধিকার রাখে।ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

5 months,4 weeks আগে বিস্তারিত
কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে রাজনীতি
05 মার্চ, 2026

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারেনিজস্ব প্রতিবেদক:কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ৫ মার্চ দুপুরে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন উখিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন।কারাগারে পাঠানো ওই নেতার নাম সাইদুল আরেফিন মিরাজ ২৮। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক।আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে মিরাজ তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণার মাধ্যমে বিয়ে করেন। পরে তার সাথে যৌনসম্পর্কের ভিডিও মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ১৮ দিন ধরে তাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। এ সময় প্রতারণার মাধ্যমে তার স্বর্ণালংকার ও নগদ টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

5 months,4 weeks আগে বিস্তারিত
বাড্ডায় ইসলামী আন্দোলনের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার বিতরণ রাজনীতি
05 মার্চ, 2026

বাড্ডায় ইসলামী আন্দোলনের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার বিতরণ

বাড্ডায় ইসলামী আন্দোলনের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার বিতরণনিজস্ব প্রতিবেদক, ঢাকা:ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বাড্ডা থানা শাখার উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী ও সাধারণ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে বিপুল সংখ্যক রোজাদার অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ফজলে বারী মাসুদ। এছাড়াও বাড্ডা থানা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।আয়োজকরা বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজের অসহায় ও পথচারী রোজাদারদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই গণ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।

5 months,4 weeks আগে বিস্তারিত
বরগুনার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়ার নির্দেশনা সারাদেশ
05 মার্চ, 2026

বরগুনার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়ার নির্দেশনা

বরগুনার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়ার নির্দেশনানিজস্ব প্রতিবেদক, বরগুনা:বরগুনা-১ আসনের সংসদ সদস্য হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়ার সাথে বরগুনা সদর উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বরগুনার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য পীর সাহেব কেওড়াবুনিয়া বরগুনার উন্নয়নের লক্ষ্যে সকল সরকারি দফতরের কর্মকর্তাদের সুদ, ঘুষ ও দুর্নীতি থেকে মুক্ত থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।তিনি বলেন, বরগুনার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সকল সরকারি দফতরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।মতবিনিময় সভায় বরগুনা সদর উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

5 months,4 weeks আগে বিস্তারিত
কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সারাদেশ
05 মার্চ, 2026

কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলনিজস্ব প্রতিবেদক, কলাপাড়া:পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা।বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলাপাড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরেও ফেসবুকে একটি মন্তব্যের জেরে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার মতো বর্বর ঘটনা জাতিকে হতবাক করেছে। এই ঘটনার মাধ্যমে সন্ত্রাসী জহিরসহ যুবদলের কিছু মাস্তান কলাপাড়াকে কলঙ্কিত করেছে।তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শহীদ ইদ্রিস খান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি উসমান গনী, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।

5 months,4 weeks আগে বিস্তারিত
জামায়াতে যোগদানের প্রচার সত্য নয়: অনুমানভিত্তিক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান রাজনীতি
05 মার্চ, 2026

জামায়াতে যোগদানের প্রচার সত্য নয়: অনুমানভিত্তিক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান

জামায়াতে যোগদানের প্রচার সত্য নয়: অনুমানভিত্তিক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বানডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে যোগদানের বিষয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলোচক মুহিব খান।রোববার (তারিখ উল্লেখযোগ্য) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাকে নিয়ে বিভিন্ন মহলে জামায়াতে যোগদানের যে প্রচার চালানো হচ্ছে তা ভিত্তিহীন। এ ধরনের অনুমাননির্ভর প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার জন্যও অনুরোধ জানান তিনি।মুহিব খান তার পোস্টে স্পষ্ট করে বলেন, “জামায়াতে যোগদানের প্রচারটি সত্য নয়। অনুমানভিত্তিক প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানাই।”সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও অনুমানভিত্তিক তথ্যের প্রেক্ষিতে তিনি এ বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

5 months,4 weeks আগে বিস্তারিত
যাকাত ও সাদকায়ে ফিতর: ফাযায়েল, মাসায়েল ও কওমি মাদ্রাসায় প্রদানের গুরুত্ব তুলে ধরলেন মুফতি ছাইদ আহমদ ইসলাম ও জীবন
05 মার্চ, 2026

যাকাত ও সাদকায়ে ফিতর: ফাযায়েল, মাসায়েল ও কওমি মাদ্রাসায় প্রদানের গুরুত্ব তুলে ধরলেন মুফতি ছাইদ আহমদ

যাকাত ও সাদকায়ে ফিতর: ফাযায়েল, মাসায়েল ও কওমি মাদ্রাসায় প্রদানের গুরুত্ব তুলে ধরলেন মুফতি ছাইদ আহমদবরিশাল প্রতিনিধি:যাকাত ও সাদকায়ে ফিতর ইসলামের গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। এগুলোর সঠিক বিধান জানা ও যথাযথভাবে আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন বরিশালের হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিব মুফতি ছাইদ আহমদ।তিনি বলেন, যাকাত ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন—“وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ”“নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো।”সূরা আল-বাকারা: ৪৩তিনি আরও বলেন, যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র ও বরকতময় হয়, গুনাহ মাফের কারণ সৃষ্টি হয় এবং সমাজে দারিদ্র্য বিমোচন ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন—“مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ”“সদকা দিলে সম্পদ কমে না।”সহীহ মুসলিম, হাদিস: ২৫৮৮রেফারেন্সসহীহ বুখারী, হাদিস ১৩৯৫তাফসীরে ইবনে কাসীর, খণ্ড ২, পৃষ্ঠা ৩৪৫যাকাতের শাব্দিক ও পারিভাষিক অর্থমুফতি ছাইদ আহমদ বলেন, যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্রতা, বৃদ্ধি ও বরকত।পারিভাষিক অর্থ হলো নিসাব পরিমাণ সম্পদের উপর পূর্ণ এক চান্দ্র বছর অতিবাহিত হলে নির্ধারিত অংশ নির্দিষ্ট হকদারের নিকট মালিকানা হস্তান্তরের মাধ্যমে প্রদান করা।রেফারেন্সআল-হিদায়া, খণ্ড ১, পৃষ্ঠা ১০০ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড ১, পৃষ্ঠা ১৭০যাকাত কার উপর ফরজতিনি বলেন, হানাফি মাযহাব অনুযায়ী নিম্নোক্ত শর্ত পূরণ হলে যাকাত ফরজ হয়১. মুসলিম হওয়া২. বালেগ ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া৩. নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া৪. ঐ সম্পদের উপর পূর্ণ এক চান্দ্র বছর অতিবাহিত হওয়ানিসাবের পরিমাণ সম্পর্কে তিনি বলেনসোনা ৭.৫ ভরি (৮৭.৪৮ গ্রাম)রূপা ৫২.৫ ভরি (৬১২.৩৬ গ্রাম)অথবা সমমূল্যের নগদ অর্থ বা ব্যবসায়িক সম্পদ।রেফারেন্সদুররে মুখতার, খণ্ড ২, পৃষ্ঠা ২৫৮রদ্দুল মুহতার, খণ্ড ২, পৃষ্ঠা ৩০৬গুরুত্বপূর্ণ মাসায়েলতিনি বলেনপরিশোধযোগ্য ঋণ বাদ দিয়ে নিসাব হিসাব করতে হবে।বসবাসের ঘর, ব্যবহৃত পোশাক ও প্রয়োজনীয় আসবাবে যাকাত নেই।হানাফি মতে ব্যবহৃত স্বর্ণালংকারেও যাকাত ফরজ।ব্যবসায়িক পণ্যের বর্তমান বাজারমূল্যে যাকাত হিসাব করতে হবে।রেফারেন্সফাতাওয়া আলমগীরী, খণ্ড ১, পৃষ্ঠা ১৭৮সাদকায়ে ফিতরসাদকায়ে ফিতর সম্পর্কে তিনি বলেন, ঈদের দিন সুবহে সাদিকের সময় যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর সাদকায়ে ফিতর ওয়াজিব হয়।রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন“فَرَضَ رَسُولُ اللَّهِ ﷺ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ”“রাসূলুল্লাহ ﷺ সাদকায়ে ফিতর নির্ধারণ করেছেন রোজাদারের পবিত্রতার জন্য।”আবু দাউদ, হাদিস: ১৬০৯রেফারেন্সফাতাওয়া হিন্দিয়া, খণ্ড ১, পৃষ্ঠা ১৯২কওমি মাদ্রাসায় যাকাত প্রদানের গুরুত্বমুফতি ছাইদ আহমদ বলেন, দেশের কওমি মাদ্রাসাগুলোতে অসংখ্য গরিব, মিসকিন ও এতিম শিক্ষার্থী দ্বীনি শিক্ষা অর্জন করছে। তাদের খাদ্য, বাসস্থান ও কিতাবের ব্যয় বহনে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, অধিকাংশ শিক্ষার্থী যাকাতের হকদার শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে যাকাত প্রদান করলে দ্বীনি শিক্ষা সংরক্ষণ ও আলেম তৈরির কাজে সহায়তা করা যায় এবং এটি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়।রেফারেন্সদুররে মুখতার, খণ্ড ২, পৃষ্ঠা ৩৫৩ফাতাওয়া শামি, খণ্ড ২, পৃষ্ঠা ৩৪৪যাকাতের প্রাপ্য হকদার (৮ শ্রেণী)পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন“إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ…”“নিশ্চয় যাকাত হলো ফকির, মিসকিন, আমিল, মুআল্লাফাতুল কুলুব, রিকাব, গারিমিন, ফি সাবিলিল্লাহ ও ইবনুস সাবিলের জন্য।”সূরা তাওবা: ৬০উপসংহারতিনি বলেন, যাকাত ও সাদকায়ে ফিতর মুসলিম সমাজের অর্থনৈতিক ভারসাম্য ও সামাজিক ন্যায়ের অন্যতম মাধ্যম। তাই প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উচিত সঠিক মাসায়েল জেনে বিশুদ্ধ নিয়তে এই ইবাদত আদায় করা।বিশেষ করে কওমি মাদ্রাসার গরিব শিক্ষার্থীদের মাঝে যাকাত প্রদান করলে ইলমে দ্বীনের খেদমতে শরিক হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং তা দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে।সংকলনেমুফতি ছাইদ আহমদসিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিবহরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসা, বরিশাল।

5 months,4 weeks আগে বিস্তারিত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজনীতি
04 মার্চ, 2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিতবরিশাল প্রতিনিধি:ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ মার্চ ২০২৬) বিকাল ৩টায় নগরীর চাঁদমারি এলাকায় অবস্থিত সংগঠনের নগর কার্যালয়ে এ শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে মহানগর শাখার শূরা সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অধিবেশনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও কুরআন-সুন্নাহর শিক্ষায় বলীয়ান করে গড়ে তুলতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। তিনি সংগঠনের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভায় বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক শক্তিশালীকরণ, দাওয়াতি কার্যক্রম বিস্তার এবং আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।শূরা অধিবেশন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

5 months,4 weeks আগে বিস্তারিত
সুরেশ্বর দরবার শরীফ-এ খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার সারাদেশ
04 মার্চ, 2026

সুরেশ্বর দরবার শরীফ-এ খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

সুরেশ্বর দরবার শরীফ-এ খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তারশরীয়তপুর প্রতিনিধি | আজকের পয়গামপ্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএমশরীয়তপুরের নড়িয়ায় অবস্থিত সুরেশ্বর দরবার শরীফ-এর খাদেম জয়নাল সরকার হত্যা মামলার মূল আসামি দরবারের গদীনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দরবার শরীফ এলাকায় অবস্থিত তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি শর্টগানসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শরীয়তপুর নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, গত বছরের ২৪ অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তাভর্তি অবস্থায় জয়নাল সরকারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের মেয়ে ইভা আক্তার নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে।তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যে রবিন শেখ (৩২) নামে এক যুবককে মুন্সীগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত তোহিদুল হোসেন শাহীন নূরীকে আটক করা হয়।পুলিশ জানায়, অভিযানে দুটি শর্টগান, শর্টগানের ১৩৩টি খালি কার্তুজ, ছয়টি হার্ডড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, সাতটি মোবাইল ফোন, একটি ছুরি, একটি ডিভিআর সেট, একটি শর্টগানের বক্স ও শর্টগানের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

5 months,4 weeks আগে বিস্তারিত
হোলি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ জাতীয়
04 মার্চ, 2026

হোলি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হোলি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধভারতে হোলি উৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।বুধবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল।তিনি জানান, হোলি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব, যা বসন্ত, প্রেম ও রঙের উৎসব হিসেবে পরিচিত। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সেদেশের ব্যবসায়ীরা আজ পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের পণ্যবাহী যান চলাচল হয়নি।তবে বাংলাদেশ অংশে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম—যেমন পণ্য লোড-আনলোড—স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি-রফতানিসহ সব কার্যক্রম চালু হবে বলেও তিনি উল্লেখ করেন।এদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য পরিবহন বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে স্বাভাবিক নিয়মে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

5 months,4 weeks আগে বিস্তারিত
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় অংশগ্রহণ সারাদেশ
04 মার্চ, 2026

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় অংশগ্রহণ

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় অংশগ্রহণস্টাফ রিপোর্টার | আজকের পয়গামপ্রকাশ: ৪ মার্চ ২০২৬নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ (৪ মার্চ ২০২৬) Yunus Centre-এ অনুষ্ঠিত Grameen Water Ltd.-এর বোর্ড সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আশরাফুল হাসান।গ্রামীণ ওয়াটার লিমিটেড মূলত পূর্বের Grameen Veolia Water Ltd.-এর পুনর্গঠিত রূপ। এটি একসময় ফরাসি প্রতিষ্ঠান Veolia Water-এর সঙ্গে যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হতো। প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য হলো দেশের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানি আর্সেনিক দ্বারা দূষিত, সেসব অঞ্চলের মানুষের জন্য নিরাপদ খাবার ও রান্নার পানি সরবরাহ নিশ্চিত করা।সভায় দেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিকমুক্ত পানি সরবরাহ কার্যক্রম আরও সম্প্রসারণ, টেকসই অবকাঠামো গড়ে তোলা এবং সামাজিক ব্যবসার মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।সভা শেষে সংশ্লিষ্টরা বলেন, “নিরাপদ পানি কোনো বিলাসিতা নয়—এটি একটি মৌলিক অধিকার।” এই বিশ্বাসকে ধারণ করেই গ্রামীণ ওয়াটার লিমিটেড তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে।হ্যাশট্যাগ:#গ্রামীণওয়াটার #মুহাম্মদইউনুস #ইউনুসসেন্টার #সামাজিকব্যবসায় #নিরাপদপানি #বাংলাদেশ #আর্সেনিকমুক্তপানি

5 months,4 weeks আগে বিস্তারিত
বরগুনা-১ আসনের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ সারাদেশ
04 মার্চ, 2026

বরগুনা-১ আসনের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বরগুনা-১ আসনের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎনিজস্ব প্রতিনিধি, বরগুনা:বরগুনা-১ আসনের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে বরিশাল বিভাগ-এর বিভাগীয় কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়ার সঙ্গে।সাক্ষাৎকালে বরগুনা জেলার চলমান ও সম্ভাব্য উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুশ সাকুর এবং দপ্তর সম্পাদক মোঃ কামিনুল ইসলাম।আলোচনায় বিভাগীয় কমিশনার বরগুনা-১ আসনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে বরগুনার সার্বিক অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া বরগুনার উন্নয়নে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং এলাকার জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

5 months,4 weeks আগে বিস্তারিত
neexra