neexra

সাইন্সল্যাব জামে মসজিদের ইমামকে অব্যাহতি: নির্বাচনকে কেন্দ্র করে বৈষম্যের অভিযোগ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14 ফেব. 2026, 03:22 অপরাহ্ন পঠিত: 52 বার
সাইন্সল্যাব জামে মসজিদের ইমামকে অব্যাহতি: নির্বাচনকে কেন্দ্র করে বৈষম্যের অভিযোগ
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাব জামে মসজিদের ইমামকে অব্যাহতি: নির্বাচনকে কেন্দ্র করে বৈষম্যের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর সাইন্সল্যাব এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী এক ইমামকে হঠাৎ অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ইমাম দাবি করেছেন, প্রায় এক যুগ ধরে নিয়ম মেনে দায়িত্ব পালন করলেও নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার কারণে তাকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগে জানা যায়, অব্যাহতির বিষয়ে কোনো পূর্ব আলোচনা, নোটিশ বা আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমনকি ন্যূনতম সৌজন্যতাও দেখানো হয়নি বলে তিনি দাবি করেন।
ব্যক্তিগত কক্ষে প্রবেশে বাধা
ইমাম জানান, শুক্রবার মসজিদে গিয়ে নিজের নির্ধারিত কক্ষে প্রবেশ করতে চাইলে খাদেম তাকে জানান— কক্ষের চাবি সভাপতির নিয়ন্ত্রণে এবং তাকে রুমে ঢুকতে নিষেধ করা হয়েছে। বিষয়টি তাকে মানসিকভাবে ব্যথিত করে।
তিনি অজু করে মসজিদে প্রবেশ করেন এবং দুই রাকাত নফল নামাজ আদায় করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন।
পূর্বঘোষণা অনুযায়ী জুমার নামাজ পরিচালনা
ছুটিতে থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী পেশ ইমাম জুমার নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে বিষয়টি নিয়ে সভাপতির সঙ্গে কথা বলার জন্য তিনি দীর্ঘ সময় মসজিদে অবস্থান করেন। তবে সভাপতি বা কমিটির কেউ এ বিষয়ে আলোচনা করেননি বলে অভিযোগ করা হয়।
পরে সভাপতি এসে কেবল দোয়া চান। অন্য কোনো বিষয়ে কথা বলেননি। এতে তিনি নিজেকে অপরিচিত মুসল্লির মতো আচরণের শিকার হয়েছেন বলে মনে করেন।
রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ
ঘটনার পেছনে “দলান্ধতা” কাজ করেছে বলে অভিযোগ করেন ওই ইমাম। তার দাবি, মসজিদ কমিটির সভাপতি একজন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থক, এবং সমঝোতা ভেঙে যাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়।
হোয়াটসঅ্যাপে অব্যাহতি পত্র
তিনি জানান, জুমার নামাজে উপস্থিত হওয়ার তথ্য জানার পরও কেবল হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে অব্যাহতি পত্র পাঠানো হয়। পরে বিষয়টি জানতে সভাপতিকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।
আইনি পদক্ষেপের প্রস্তুতি
ভুক্তভোগী ইমাম বলেন, এটি শুধু ব্যক্তিগত চাকরি ফিরে পাওয়ার বিষয় নয়; বরং আলেম সমাজের বিরুদ্ধে প্রণীত কথিত বানোয়াট নিয়মনীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই তিনি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra