neexra

হরিণাফুলিয়ার প্রবীণ শিক্ষক মাস্টার নান্নান মল্লিক ইন্তেকাল

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16 ফেব. 2026, 08:15 পূর্বাহ্ন পঠিত: 86 বার
হরিণাফুলিয়ার প্রবীণ শিক্ষক মাস্টার নান্নান মল্লিক ইন্তেকাল
ছবি: সংগৃহীত

হরিণাফুলিয়ার প্রবীণ শিক্ষক মাস্টার নান্নান মল্লিক ইন্তেকাল
স্টাফ রিপোর্টার | আজকের পয়গাম
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬
গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, হরিণাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসার প্রবীণ শিক্ষক ও সুপরিচিত আলেম মাস্টার নান্নান মল্লিক সাহেব ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি হযরত পীর সাহেব হরিণাফুলিয়ার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন। তাঁর স্নেহময় তত্ত্বাবধানে হাজারো মুফতি, মুহাদ্দিস ও মাওলানা শিক্ষা গ্রহণ করে দ্বীনি খেদমতে আত্মনিয়োগ করেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জোহর হরিণাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
এলাকাবাসী, ছাত্র-শিক্ষক ও শুভানুধ্যায়ীদের জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra