পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী দেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরির প্রেক্ষাপটে তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর সঙ্গে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় পীর সাহেব চরমোনাইয়ের বাসভবনে গিয়ে এই সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সহনশীলতা ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
#বাংলাদেশ
#সংবাদ
#politics