neexra

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হওয়ায় অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে শুভেচ্ছা

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15 মার্চ 2026, 10:53 অপরাহ্ন পঠিত: 74 বার
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হওয়ায় অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হওয়ায় অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে শুভেচ্ছা
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় ঝালকাঠি জেলা বারের সম্মানিত সভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে নলছিটি উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটনের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এসময় তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অ্যাডভোকেট শাহাদাত হোসেনের সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নিয়োগে জেলার উন্নয়ন ও জনগণের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নলছিটি উপজেলা তাতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra