বরিশালসহ ৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
বরিশালসহ ৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক | বরিশাল
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬
দেশের পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে বরিশাল সিটি করপোরেশন সহ আরও চারটি সিটি করপোরেশন।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের নামের পাশে উল্লেখিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এছাড়া
রাজশাহী সিটি করপোরেশন প্রশাসক হিসেবে মো. মাহফুজুর রহমান
ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসক হিসেবে মো. রুকুনোজ্জামান রোকন
রংপুর সিটি করপোরেশন প্রশাসক হিসেবে মাহফুজ উন নবী চৌধুরী
কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক হিসেবে মো. ইউসুফ মোল্লা নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি অনুযায়ী ভাতা গ্রহণ করবেন।