neexra

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11 মার্চ 2026, 05:40 অপরাহ্ন পঠিত: 81 বার
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সজীব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার এক পক্ষের আয়োজিত ইফতার মাহফিলের পর উত্তেজনা সৃষ্টি হয়।
এক পক্ষের দাবি, মঙ্গলবার তাদের এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ইফতার শেষে সজীবসহ কয়েকজন অনুসারী সিএনজি অটোরিকশায় করে গোপ্তাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ আলিমের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সজীব। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তা মহিনুর ইসলাম বলেন, “ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সজীব নামে একজন নিহত হয়েছেন এবং ৭/৮ জন আহত হয়েছেন।”
তিনি আরও জানান, নিহত সজীবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একটি টিম কাজ করছে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra