সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
আজকের পয়গাম ডেস্ক:
সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পকেটমার চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চুরি মামলায় ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারগঞ্জ উপজেলার ময়লাকান্দি এলাকার হযরত আলীর স্ত্রী অনিতা খাতুন (৩০), একই গ্রামের মো. মাহবুবের স্ত্রী রেখা আক্তার (২০), ইসলামপুর উপজেলার মাঝবাড়ী এলাকার বানু মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩০) এবং মেলান্দহ উপজেলার মোহাম্মদপুর সৈডাপাড়া এলাকার সাগর মিয়ার স্ত্রী বন্যা (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকায় ফাতেমা খাতুন নামে এক নারীর ব্যাগ থেকে নগদ টাকা, সোনা ও রুপার গহনা চুরি হয়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পকেটমার চক্রের চার সদস্যকে আটক করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মাদারগঞ্জ, ইসলামপুর ও মেলান্দহ এলাকার চার নারীকে চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।