neexra

রাজনীতি

রসুলপুর কলোনীতে অসহায় ও দুস্থদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ
08 মার্চ, 2026

রসুলপুর কলোনীতে অসহায় ও দুস্থদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ

রসুলপুর কলোনীতে অসহায় ও দুস্থদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণনিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামঅদ্য ০৮ মার্চ ২০২৬, রোববার বিকাল ৫টা ঘটিকার সময় বরিশাল মহানগরীর ৯নং ওয়ার্ডের রসুলপুর কলোনীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জিয়াউদ্দিন সিকদার।পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায়, নিম্নআয়ের ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন।আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

5 months,3 weeks আগে পড়ুন
জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান
08 মার্চ, 2026

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধানপাবনা প্রতিনিধি:পাবনার সদর উপজেলার হেমায়েতপুরে জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর অবৈধ তেলের পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাম্পের ট্যাংকে মজুদ করে রাখা বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি বড় ট্যাংকে অবৈধভাবে তেল মজুদের অভিযোগ পাওয়া যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বিকেল তিনটার দিকে অভিযান শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর বিভিন্ন অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।এ সময় পাম্প কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত পাম্পের দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে কয়েকটি ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্কবার্তা দেন।স্থানীয়দের অভিযোগ, যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে তেল মজুদ করা হচ্ছিল। গুরুতর অপরাধের পরও শুধু জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করায় প্রশ্ন উঠেছে।এক প্রত্যক্ষদর্শী জানান, ২০২১ সালের নভেম্বরে ওই পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। সে সময়ও পাম্পটির নিরাপত্তা ও লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল।নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম বলেন, অভিযানে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং কাগজপত্র ঠিক করার জন্য সময় দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে পাম্প মালিক জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী সাংবাদিকদের জানান, পাম্পটি তার ছোট ভাই আব্দুল হান্নান দেখাশোনা করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেন।উল্লেখ্য, একই দিনে নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেখানে পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার তেল পাওয়া যায়।

5 months,3 weeks আগে পড়ুন
রাজশাহীতে চাঁদাদাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
07 মার্চ, 2026

রাজশাহীতে চাঁদাদাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীতে চাঁদাদাবির অভিযোগে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক | রাজশাহী | আজকের পয়গামরাজশাহীতে চাঁদা না দেওয়ায় এক কলেজশিক্ষককে মারধরের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।শনিবার (৭ মার্চ) রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানা সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল্লাহ আল মারুফ শিহাব ও আবু সুফিয়ান চন্দন। তাদের মধ্যে শিহাব রাজশাহীর শাহ মখদুম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং চন্দন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।অভিযোগে জানা যায়, শাহ মখদুম কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান জুয়েলের কাছে গত তিন মাস ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শিহাব ও চন্দন। দাবিকৃত টাকা না দেওয়ায় গত বছরের ২৬ নভেম্বর দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।এছাড়া গত ৪ মার্চ রাত ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় নিজের বাসার নিচে একা পেয়ে ওই শিক্ষককে মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনি বোয়ালিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে।তবে গ্রেপ্তারের আগে শুক্রবার রাত ১০টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় সংবাদ সম্মেলন করে শিহাব ও চন্দন অভিযোগ অস্বীকার করেন। তারা দাবি করেন, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষক জুয়েল আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন। এছাড়া মহানগরীর কুমারপাড়ায় ধ্বংস হওয়া আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ব্যানার টাঙানোর ঘটনার প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।অভিযোগ অস্বীকার করে শিক্ষক আসাদুজ্জামান জুয়েল বলেন, তাদের চাঁদা দাবির একাধিক ভয়েস রেকর্ড তার কাছে রয়েছে এবং তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করেননি।মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

5 months,3 weeks আগে পড়ুন
চট্টগ্রামে নাশকতা মামলায় সাবেক ছাত্রশিবির নেতা গ্রেফতার
07 মার্চ, 2026

চট্টগ্রামে নাশকতা মামলায় সাবেক ছাত্রশিবির নেতা গ্রেফতার

চট্টগ্রামে নাশকতা মামলায় সাবেক ছাত্রশিবির নেতা গ্রেফতারচট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে এক সাবেক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৬ মার্চ) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সালাউদ্দীন আইয়ূবী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, ২০১৩ সালে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।— আজকের পয়গাম ডেস্ক

5 months,3 weeks আগে পড়ুন
বরিশালে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি, জিয়াউদ্দিন সিকদার জিয়াকে দায়িত্ব দেওয়ার আহ্বান
06 মার্চ, 2026

বরিশালে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি, জিয়াউদ্দিন সিকদার জিয়াকে দায়িত্ব দেওয়ার আহ্বান

বরিশালে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি, জিয়াউদ্দিন সিকদার জিয়াকে দায়িত্ব দেওয়ার আহ্বাননিজস্ব প্রতিবেদক:দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন বরিশালের বিএনপি ঘরানার নেতাকর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে যুক্ত ত্যাগী নেতাকর্মীরা এখনো উপেক্ষিত থেকে যাচ্ছেন, অথচ নতুন করে দলে আসা অনেকেই গুরুত্বপূর্ণ পরিচয়ে সামনে চলে আসছেন।তাদের মতে, বিগত প্রায় ১৭ বছর ধরে জেল-জুলুম, মামলা-হামলা ও নানা নির্যাতনের মধ্যেও যারা রাজপথে থেকে দলের জন্য কাজ করেছেন, তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। অন্যথায় সংগঠন দুর্বল হয়ে পড়তে পারে বলে তারা মনে করেন।নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে যারা দলকে আঁকড়ে ধরে রেখেছিলেন, তাদের পাশে না রেখে যদি ভুঁইফোড় ও নতুনভাবে দলে আসা ব্যক্তিরা সামনে চলে আসে, তবে প্রকৃত তৃণমূল কর্মীরা হতাশ হয়ে পড়বেন। এতে সংগঠনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, তৃণমূল নেতাকর্মীদের আশা-ভরসার জায়গা তিনি। তাই দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।নেতাকর্মীরা বরিশালের রাজপথের পরীক্ষিত ও সংগ্রামী নেতা মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার ত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। তাদের দাবি, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকার ভিত্তিতে তাকে উপযুক্ত দায়িত্ব দেওয়া হলে তৃণমূলের প্রত্যাশা পূরণ হবে।বক্তারা বলেন, তৃণমূল বাঁচলে দল বাঁচবে। আর ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে।

5 months,4 weeks আগে পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও ইসলামী শরীয়াহভিত্তিক বাংলাদেশ গঠনে আলোচনা সভা ও ইফতার মাহফিল
06 মার্চ, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও ইসলামী শরীয়াহভিত্তিক বাংলাদেশ গঠনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও ইসলামী শরীয়াহভিত্তিক বাংলাদেশ গঠনে আলোচনা সভা ও ইফতার মাহফিলনিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা এবং “জনপ্রত্যাশার বাংলাদেশ গঠনে ইসলামী শরীয়াহ্” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ইসলামী শরীয়াহর নীতি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক এইচ এম মাইন উদ্দিন। তিনি তরুণ সমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা 

5 months,4 weeks আগে পড়ুন
ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি — উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম
05 মার্চ, 2026

ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি — উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি — উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামবরিশাল প্রতিনিধি:ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার উদ্যোগে আইএবি মিলনায়তনে “শরীয়াহ ভিত্তিক সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফেজ মাওলানা মোঃ আরমান হোসেন রিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ সোলায়মানের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম শক্তিশালী সংগঠন। সংগঠনের সকল কার্যক্রমে যুব আন্দোলনের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকল দায়িত্বশীলকে মাঠে-ময়দানে সক্রিয় হয়ে সংগঠনের কাজ এগিয়ে নিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহিম হোসাইন মৃধা।অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

5 months,4 weeks আগে পড়ুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী ও কুরআন বিতরণ
05 মার্চ, 2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী ও কুরআন বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী ও কুরআন বিতরণনিজস্ব প্রতিবেদক, বরিশাল:ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড বরিশাল বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আবুল কালাম আজাদী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ।আয়োজকরা জানান, কুরআন শিক্ষা কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পবিত্র কুরআনের মৌলিক শিক্ষা অর্জন করেছে এবং এই ধরনের উদ্যোগ রমজান মাসে ছাত্র সমাজকে কুরআনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

5 months,4 weeks আগে পড়ুন
কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে
05 মার্চ, 2026

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারেনিজস্ব প্রতিবেদক:কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ৫ মার্চ দুপুরে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন উখিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন।কারাগারে পাঠানো ওই নেতার নাম সাইদুল আরেফিন মিরাজ ২৮। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক।আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে মিরাজ তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণার মাধ্যমে বিয়ে করেন। পরে তার সাথে যৌনসম্পর্কের ভিডিও মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ১৮ দিন ধরে তাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। এ সময় প্রতারণার মাধ্যমে তার স্বর্ণালংকার ও নগদ টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

5 months,4 weeks আগে পড়ুন
বাড্ডায় ইসলামী আন্দোলনের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার বিতরণ
05 মার্চ, 2026

বাড্ডায় ইসলামী আন্দোলনের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার বিতরণ

বাড্ডায় ইসলামী আন্দোলনের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার বিতরণনিজস্ব প্রতিবেদক, ঢাকা:ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বাড্ডা থানা শাখার উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী ও সাধারণ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে বিপুল সংখ্যক রোজাদার অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ফজলে বারী মাসুদ। এছাড়াও বাড্ডা থানা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।আয়োজকরা বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজের অসহায় ও পথচারী রোজাদারদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই গণ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।

5 months,4 weeks আগে পড়ুন
জামায়াতে যোগদানের প্রচার সত্য নয়: অনুমানভিত্তিক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান
05 মার্চ, 2026

জামায়াতে যোগদানের প্রচার সত্য নয়: অনুমানভিত্তিক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান

জামায়াতে যোগদানের প্রচার সত্য নয়: অনুমানভিত্তিক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বানডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে যোগদানের বিষয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলোচক মুহিব খান।রোববার (তারিখ উল্লেখযোগ্য) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাকে নিয়ে বিভিন্ন মহলে জামায়াতে যোগদানের যে প্রচার চালানো হচ্ছে তা ভিত্তিহীন। এ ধরনের অনুমাননির্ভর প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার জন্যও অনুরোধ জানান তিনি।মুহিব খান তার পোস্টে স্পষ্ট করে বলেন, “জামায়াতে যোগদানের প্রচারটি সত্য নয়। অনুমানভিত্তিক প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানাই।”সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও অনুমানভিত্তিক তথ্যের প্রেক্ষিতে তিনি এ বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

5 months,4 weeks আগে পড়ুন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
04 মার্চ, 2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিতবরিশাল প্রতিনিধি:ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ মার্চ ২০২৬) বিকাল ৩টায় নগরীর চাঁদমারি এলাকায় অবস্থিত সংগঠনের নগর কার্যালয়ে এ শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে মহানগর শাখার শূরা সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অধিবেশনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও কুরআন-সুন্নাহর শিক্ষায় বলীয়ান করে গড়ে তুলতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। তিনি সংগঠনের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভায় বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক শক্তিশালীকরণ, দাওয়াতি কার্যক্রম বিস্তার এবং আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।শূরা অধিবেশন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

5 months,4 weeks আগে পড়ুন
চরফ্যাশনের আমিনাবাদে ইসলামী ছাত্র আন্দোলনের প্রেরণাদায়ক ইফতার মাহফিল অনুষ্ঠিত
03 মার্চ, 2026

চরফ্যাশনের আমিনাবাদে ইসলামী ছাত্র আন্দোলনের প্রেরণাদায়ক ইফতার মাহফিল অনুষ্ঠিত

চরফ্যাশনের আমিনাবাদে ইসলামী ছাত্র আন্দোলনের প্রেরণাদায়ক ইফতার মাহফিল অনুষ্ঠিতআজকের পয়গাম ডেস্ক | চরফ্যাশন, ভোলাআজ ১৩ রমাদান, আমিনাবাদ ইউনিয়ন-এ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক প্রেরণাদায়ক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ এম এম কামাল উদ্দিন। তিনি তার বক্তব্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে কুরআনের আদর্শে শিক্ষিত, নৈতিকতায় বলীয়ান এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, মেধাবী ও সচেতন ছাত্রদের সুসংগঠিত করে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি দুর্বার কাফেলা গড়ে তুলতে হবে।এ সময় ভোলা জেলা দক্ষিণ শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি রমাদানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতা ধারণ করে আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।রমাদানের এই পবিত্র মাসে বক্তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান এবং নৈতিকতা ও আদর্শচর্চার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

6 months আগে পড়ুন
বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা
03 মার্চ, 2026

বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা​নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ৩ মার্চ, ২০২৬​বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ২০২৬ সেশনের নতুন সাংগঠনিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।​নেতৃত্বে যারা আসছেন​ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু ছালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ। এছাড়াও গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন:​সহ-সভাপতি: মুহাম্মাদ মাসুম বিল্লাহ্​সহ-সভাপতি: মুহাম্মদ নুরুল আমিন​সাধারণ সম্পাদক: তারিকুল ইসলাম​শপথ গ্রহণ ও দিকনির্দেশনা​নতুন কমিটির নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ও আদর্শ বজায় রেখে ক্যাম্পাসে নৈতিক শিক্ষার প্রসার এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট থাকার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে এবং আদর্শিক নেতৃত্ব তৈরিতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।​ববিয়ানদের প্রতি শুভেচ্ছা​নতুন কমিটি ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীদের (ববিয়ানদের) প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন।

6 months আগে পড়ুন
ডিআইইউ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের আল খাওয়ারিজমী জোনের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত
03 মার্চ, 2026

ডিআইইউ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের আল খাওয়ারিজমী জোনের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

ডিআইইউ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের আল খাওয়ারিজমী জোনের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিতআজকের পয়গাম ডেস্ক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় উইংয়ের আল খাওয়ারিজমী জোনের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শিক চেতনা ও সংগঠনের কার্যক্রম জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

6 months আগে পড়ুন
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন আনোয়ার হোসেন
01 মার্চ, 2026

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন আনোয়ার হোসেন

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন আনোয়ার হোসেননিজস্ব প্রতিবেদক | আজকের পয়গামআসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন বরিশাল মহানগর তাতি দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ২৩ নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা মোঃ আনোয়ার হোসেন।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও পরিচিত মুখ আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, রাস্তা সংস্কার ও পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, “দল ও ওয়ার্ডবাসীর সমর্থন পেলে আমি ২৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন মহলে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নগর রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠ পর্যায়ে জনসংযোগ বাড়াতে শুরু করেছেন।

6 months আগে পড়ুন
টুকটাক পরিদর্শনে নয়, ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্তনেই দুর্নীতি কমবে: শাহ মোঃ অলিউল্লাহ
01 মার্চ, 2026

টুকটাক পরিদর্শনে নয়, ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্তনেই দুর্নীতি কমবে: শাহ মোঃ অলিউল্লাহ

টুকটাক পরিদর্শনে নয়, ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্তনেই দুর্নীতি কমবে: শাহ মোঃ অলিউল্লাহআজকের পয়গাম ডেস্কপ্রকাশিত: ১ মার্চ ২০২৬মাঝে মধ্যে ক্ষেতে সার দেওয়া, বাজার পরিদর্শন, হাসপাতালের খোঁজ নেওয়া, ড্রেন পরিষ্কার কিংবা রাস্তা ঝাড়ু দেওয়া—এসব কোনো সংসদ সদস্যের (এমপি) মূল দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন শাহ মোঃ অলিউল্লাহ। তার মতে, একজন এমপির প্রধান কাজ হওয়া উচিত দেশে প্রতিষ্ঠিত ম্যানেজমেন্ট সিস্টেমে কার্যকর পরিবর্তন আনা।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লেখায় তিনি বলেন, “ট্যাংকির পানি পবিত্র হলে বাজার-ঘাট, ডাস্টবিন এমনিতেই পরিষ্কার হয়ে যাবে।” অর্থাৎ শীর্ষ পর্যায়ের প্রশাসনিক কাঠামো ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এলে নিচের স্তরেও স্বাভাবিকভাবেই শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।তিনি আরও প্রশ্ন তোলেন, ভূমি অফিস, সাব-রেজিস্টার অফিস ও থানার মতো গুরুত্বপূর্ণ সেবাখাতে দুর্নীতির অভিযোগ থাকলেও সেসব জায়গায় কার্যকর নজরদারি খুব কম দেখা যায়। তার ভাষ্য, এসব স্থানে প্রকৃত সংস্কার জরুরি।শাহ মোঃ অলিউল্লাহ বলেন, জনপ্রতিনিধিরা পাঁচ বছরের জন্য জনগণের ভোটে ক্ষমতায় আসেন। এই সময়ের মধ্যে প্রতিটি সরকারি দপ্তরের ব্যবস্থাপনায় পরিবর্তন এনে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা উচিত। একইসঙ্গে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।তার এই বক্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

6 months আগে পড়ুন
আব্বাসকে কাছে পেয়ে যা বললেন পাটওয়ারী
01 মার্চ, 2026

আব্বাসকে কাছে পেয়ে যা বললেন পাটওয়ারী

আব্বাসকে কাছে পেয়ে যা বললেন পাটওয়ারীআজকের পয়গাম ডেস্কপ্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ইফতার মাহফিলে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করেন এবং মতবিনিময় করেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথোপকথনের উল্লেখ করেন।পাটওয়ারী লেখেন, জামায়াতের আমীরের কাছে দোয়া চাইলে তিনি বলেন, “তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।”তিনি আরও জানান, তারেক রহমান-কে উদ্দেশ করে বলেন, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিলো।” জবাবে তারেক রহমান বলেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”মঈন খান-এর সঙ্গে কুশল বিনিময় প্রসঙ্গে পাটওয়ারী জানান, তিনি জানতে চাইলে মঈন খান বলেন, “ভালো আছি, বাসায় আসবেন।”এছাড়া সালাউদ্দিন আহমেদ-কে উদ্দেশ করে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান তিনি। জবাবে সালাউদ্দিন বলেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”স্ট্যাটাসে পাটওয়ারী আরও উল্লেখ করেন, আব্বাসকে উদ্দেশ করে তিনি বলেন, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে নিজের বাসায় ইফতারের দাওয়াত দেন।ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আব্বাস আবারও বলেন, “দুষ্টুমি করবা না।” জবাবে পাটওয়ারী বলেন, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”উক্ত স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

6 months আগে পড়ুন
neexra