neexra

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন আনোয়ার হোসেন

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01 মার্চ 2026, 02:55 অপরাহ্ন পঠিত: 52 বার
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন আনোয়ার হোসেন
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে লড়বেন আনোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন বরিশাল মহানগর তাতি দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ২৩ নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা মোঃ আনোয়ার হোসেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও পরিচিত মুখ আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ, রাস্তা সংস্কার ও পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, “দল ও ওয়ার্ডবাসীর সমর্থন পেলে আমি ২৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন মহলে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নগর রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠ পর্যায়ে জনসংযোগ বাড়াতে শুরু করেছেন।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra