neexra

চট্টগ্রামে নাশকতা মামলায় সাবেক ছাত্রশিবির নেতা গ্রেফতার

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07 মার্চ 2026, 04:23 অপরাহ্ন পঠিত: 33 বার
চট্টগ্রামে নাশকতা মামলায় সাবেক ছাত্রশিবির নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নাশকতা মামলায় সাবেক ছাত্রশিবির নেতা গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে এক সাবেক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালাউদ্দীন আইয়ূবী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, ২০১৩ সালে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
— আজকের পয়গাম ডেস্ক

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra