রসুলপুর কলোনীতে অসহায় ও দুস্থদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ
রসুলপুর কলোনীতে অসহায় ও দুস্থদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
অদ্য ০৮ মার্চ ২০২৬, রোববার বিকাল ৫টা ঘটিকার সময় বরিশাল মহানগরীর ৯নং ওয়ার্ডের রসুলপুর কলোনীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জিয়াউদ্দিন সিকদার।
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায়, নিম্নআয়ের ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।