neexra

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05 মার্চ 2026, 07:14 অপরাহ্ন পঠিত: 54 বার
কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে
ছবি: সংগৃহীত

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ৫ মার্চ দুপুরে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন উখিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন।
কারাগারে পাঠানো ওই নেতার নাম সাইদুল আরেফিন মিরাজ ২৮। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে মিরাজ তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণার মাধ্যমে বিয়ে করেন। পরে তার সাথে যৌনসম্পর্কের ভিডিও মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ১৮ দিন ধরে তাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। এ সময় প্রতারণার মাধ্যমে তার স্বর্ণালংকার ও নগদ টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

#বাংলাদেশ #সংবাদ #politics
neexra